সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

অর্ঘ্য (অনুগল্প ) (পিয়ালী চক্রবর্তী)


বাগানের বড়ো সখ ছিল ছেলেটার । প্রতিবছর ছুটিতে বাড়ি ফিরলেই বিভিন্ন রকমের গাছ নিজের হাতে সযত্নে লাগিয়ে দিতো । ডিউটি জয়েন করতে যাবার আগে গতবছর লাগিয়েছিল  একটা জবা ফুলের গাছ । খুব ইচ্ছে ছিলো পরেরবার বাড়ি ফিরে এসে দেখবে, অনেকটা বড়ো হয়ে গেছে গাছটা ।

আজকে সে বাড়ি ফিরলো । জবা গাছটার নীচে রাখা হয়েছে শত্রুসেনার বোমারু বিমানের হামলায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া তার কফিনবন্দী দেহ । শীত কাল । জবাগাছটার কটা পাতা কফিনটার ওপরে নীরবে ঝরে পড়ে শেষ শ্রদ্ধার্ঘ্য জানালো ।
© Piyali Chakravorty

৮টি মন্তব্য:

  1. মর্মস্পর্শী .... খুব সুন্দর 🤗🤗

    উত্তরমুছুন
  2. অসাধারণ। অনবদ্য 🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻♥♥♥

    উত্তরমুছুন

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - অপ্রকাশিত অনুভূতি ✍️ ডা: অরুণিমা দাস কিছু অনুভূতি মনের গভীরে থাকাই শ্রেয়। সেটা হয়তো প্রকাশ করলে সমস্যা হতে পারে,তাই প্রকাশ না কর...