বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

হে প্রভু (পিয়ালী চক্রবর্তী)

হে প্রভু দয়াময়,

তোমার কৃপায় ধন্য এ ধরা,

মঙ্গলময় হে মোর

হর কষ্ট - দুঃখ - জরা ।


যুগে যুগে আবির্ভূত হও,

তোমার মাহত্ম্যের নাইকো তুলনা,

তব প্রেমে আমি হয়েছি মগন,

ভালোবাসার নাইকো সীমানা ।


প্রভাতের মঙ্গলালোকে, 

তোমার আহ্বান করি,

দিনটা সবার কাটুক ভালো,

শ্রীচরণে এই প্রার্থনা করি ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...