শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

শ্যাম রূপিনী (পিয়ালী চক্রবর্তী)





সৌন্দর্য্য রূপিনী মাতা, শ্যামলা  সুন্দরী,
কর জোড়ে মাগো তব বন্দনা করি ।
স্নেহের বারিধারা বক্ষে লয়ে,
রয়েছো হে তুমি মাগো শত কষ্ট সয়ে ।

বক্ষে কভু নিঠুর লাঙল কর্ষণে,
কভু প্লাবিত হও অকাল বর্ষণে ।
তবু অমৃতধারায় ধুইয়ে সকল গ্লানি,
শস্যে শ্যামলে ভরে তব হৃদয়খানি ।

সোনার বরণ ধান্যক্ষেত্রে তব রূপের আভা,
দুচোখ ভরে দেখি মাগো তোমার শোভা ।
উচ্ছ্বসিত করে মোদের তনু মন,
তুমি মাতা মোদের বড়ই আপনজন ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...