বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

ধ্যান (পিয়ালী চক্রবর্তী)

ইড়া, পিঙ্গলা, সুষুম্না

ঐশ্বরিক শক্তির পথ,

ত্রিকোণাকার শক্তিপীঠ,

খোলায় মনের জট ।


এর ভিতরে ঘুমিয়ে আছে,

কুলকুণ্ডলিনী রূপী চেতনা,

সর্বশক্তির আধার এ স্থান,

হরে সর্ব বেদনা ।


পদ্মফুলের পাপড়ির মাঝে,

এই মুলাধার,

ঘুমিয়ে থাকে তিনটি নাড়ি,

ইহা ত্রিকোণাকার ।


ধ্যানযোগে জাগ্রত হয় কুলকুন্ডলিনি,

ঘুমন্ত চেতনার তথা জাগরণ হয় জানি ।

পদ্মফুলের পাপড়ির পরিস্ফুটন পরে,

ঐশ্বরিক শক্তির পথ উন্মোচিত করে ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

ছবি:-গুগুল


২টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...