সময়
******
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
*************************
কালের স্রোতে গা ভাসিয়ে নিজেকে গড়া,
নিজের সাথে নিজের আজ বোঝাপড়া,
হারিয়ে যাওয়া বেলা সে তো আসেনা আর ফিরে,
সাজিয়ে নিয়ে সুখ - দুঃখ মুহূর্তদের ভীড়ে ।
আত্মসুখ আর আত্মাভিমান আপাত সবার সেরা,
লুকিয়ে থাকা অহং বোধে সবাই আছে ঘেরা,
সময় দাও সেই আমিত্বকে হারিয়ে দিতে,
জগৎ থেকে সবাই যাবো খালি হাতে ।
কাটিয়ে যেতে পারি যেন সবাই মিলেমিশে,
মুহূর্তরা লোপ পেয়ে যায় এক নিমেষে ।
মুহূর্তদের সাথে যেন বাঁচি এমন ভাবে,
এই বুঝি মোর শেষ হল দিন, বুঝি সূর্য ডোবে ।
আজ... এক চিলতে হাসি ভাগ করে নাও,
আজ... প্রার্থনায় একটি বেলা কাটাও,
আজ... আরো একটি দুঃখকে উপেক্ষা করে,
আজ... একটিবারের জন্য বাঁচো প্রাণ ভরে,
আজ... আরো একটা স্বপ্নকে সত্যি করো,
কে জানে, কাল আর আসে কি না,
থাকবে পড়ে পৃথিবী আমি বিনা ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

ভীষণ ভালো লাগল
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনখুব ভালো লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅসাধারণ একটা বার্তা! ধন্যবাদ। শুভেচ্ছা।👌👌👍👍❤❤💯💯💯💅💅💅
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর😍💓
উত্তরমুছুনঅসাধারণ..💐👌
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুনখুব ভাল লাগল
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুন