রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
যেথায় আমি ঘর বেঁধেছি ।। __মৃদুল কুমার দাস। (আধ্যাত্মিক) পর্ব - ২ জ্ঞান-কর্ম-ভক্তির যথার্থ বিশুদ্ধ প্রয়োগের মাধ্যম হল সেবা। এই সেবা হল__জীব সেবা ও ঈশ্বর সেবা। তবে জীব সেবার পথ ধরে ঈশ্বর সেবা আসে। ঈশ্বর বিশ্বাসী মাত্রেই মানেন, এই বিশ্বজগত তাঁর লীলা ক্ষেত্র। এই লীলার স্বরূপ যদি উপলব্ধিতে আসে তবেই ঈশ্বর সেবায় মনে আকূতি জন্মায়। তখনই বিশ্ব রহস্য জানার জন্য মানুষ গড়ে তোলে দুটি গবেষণাগার। একটি ঈশ্বর লাভের,অপরটি বিজ্ঞান সাধনার। উভয় গবেষণাগার ভক্তি ও জ্ঞানের আলো জ্বালে। আর আলো জ্বালতে যা করতে হয়, তাই হল কর্ম। ঈশ্বর সাধনার গবেষণাগারে নিষ্কাম কর্ম হল জপ-তপ-সেবা।সেবাকেই বেশির ভাগ বলেন শ্রেষ্ঠ কর্ম,কেননা 'জীব সেবা শিব সেবা'। সেবার ধর্মটি হল__ আমাদের জীবন পরের জন্য। ত্যাগ ও সেবার জন্য। তা যদি না করি তবে দুঃখ, যন্ত্রনার মধ্যে পড়তে হবে। নিজের শান্তি ও আনন্দ পেতে চাইলে সেবার মধ্যে প্রবেশ করতে হবে। সেবা ভাবটির মধ্যে মানুষের অন্তরের সৌন্দর্য লুকিয়ে থাকে। সেবাতো একা থাকে না বা আসে না।এর সঙ্গে সর্বদাই যুক্ত থাকে সাধুতা (Goodness),দয়া (Kindness),ভালবাসা (Love) এবং অবশ্যই ত্যাগ (Sacrifice)। এই মানবিক গুণের সমাবেশ হলে সেবা আপনা থেকে এসে পড়তে বাধ্য। ভগবান যাকে দিয়ে সেবা করাবেন তার চরিত্রটিকেই তিনি আগে থেকেই গড়ে তোলেন। সেবা সবার মধ্যে থাকলেও পরিস্থিতির দাস সেবার পথে বাধা দেয়। পরিস্থিতির দাস হয়ে থাকতে হয় বলে,সেবা সবার মধ্যে আসবে না। পরিস্থিতির কোপে পড়ে, তারা হবে সেবার গ্রাহক। সবাই যদি সেবা করে,গ্রহণ করার লোক চাই তো। সেবা গ্রাহকের মধ্য দিয়ে সেবা দান মাহাত্ম্য প্রকাশিত হয়। সেবা গ্রাহক আবার সেবা পেতে পেতে অধিকার ভেবে বসে। আর এই অধিকার থেকে আসে পাইয়ে দেওয়ার রাজনীতি। সেবা তখন আর স্বার্থশূণ্য হয় না। নিষ্কাম সেবার তখন স্বধর্মচ্যূতি ঘটে। তা থেকে আসে স্বার্থসিদ্ধির কথা। তাই সেবার ভাবও ঈশ্বরের করুণার পথ ধরে আসে। ঈশ্বরের কৃপা থাকে সেবায়। যে সেবা ঈশ্বরের করুণার পথ ধরে আসে, সেই সেবা হয় নিষ্কাম সেবা ও সেই সেবাই শ্রেষ্ঠ সেবা। মানুষকে সেবা করানোর মধ্য দিয়ে ঈশ্বর লীলা করেন। ভগবান যাঁর মধ্যে সেবার ভাব জাগিয়ে তোলেন,সেই সেবার ভাব থেকে তিনি লাভ করেন মহাভাব। আর মহাভাব থেকে আসে দিব্য ভাব ও দিব্য জীবন। আর দিব্য জীবন থেকে আসে ঈশ্বর দর্শন। সুতরাং সেবাই হল এই দিব্য জীবন ও ঈশ্বর দর্শনের প্রধান উপায়। এর সার্থক দৃষ্টান্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবায় নিযুক্ত ঠাকুর তনয় রামকৃষ্ণানন্দের কথা। রামকৃষ্ণানন্দ ঠাকুরের জীবিতাবস্থায় যেভাবে সেবা করতেন,ঠাকুরের মহাপ্রয়ানোত্তর ঠাকুরের সেবা বজায় রেখেছেন একইভাবে বরাহ নগর মঠে। যেমন প্রতিদিন দাঁতন কাঁঠিটি থেতো করে দেন, দাঁতখুটবার জন্য খড়কে কাঁঠি করে রাখেন। জলযোগ হিসেবে ভেজানো প্রতিটি ছোলার মুখ কেটে দেন। গ্রীষ্মকালে মধ্য রাতে হয়তো নিজের গরম বোধ হচ্ছে মনে করে ঠাকুরের ঘরের জানালা খুলে দেন নিজ হাতে। সেই সঙ্গে পাখার হাওয়া করতে থাকেন। প্রত্যহ চোদ্দটি পান ঠাকুরকে সেজে দেওয়া চাই। আর্থিক অস্বচ্ছলতার দরুন চোদ্দটির স্থলে দশটিতে নেমে আসতে,স্বামীজীর সঙ্গে প্রবল বাক বিতন্ডা, শেষে রেগে মেগে চোদ্দ চোদ্দ বলতে বলতে মঠ ছেড়ে চলে যান। পরে মাথা ঠান্ডা হতে আবার মঠে ফিরে আসেন। ভগবানের উদ্দেশ্যে এমন নিষ্কাম সেবার জন্য তিনি অনন্য হয়ে আছেন ও থাকবেন। ঠাকুর রামকৃষ্ণ তাঁর মরণোত্তর সময়েও সেবার এই আদর্শ যাতে বহমান থাকে সেই পথ নির্দেশিকাও দিয়ে গেছেন। এব্যাপারে শঙ্করাচার্য ও তিনি এক। শঙ্করাচার্য যখন লীলা সম্বরণ করতে যাচ্ছেন,তিনি তাঁর কর্ম ধারাকে একইভাবে প্রবহমান রাখতে নিজেই উপায় করে গেছেন__চার প্রান্তে চারটি মঠ স্থাপন করে। যত দিন মঠ তত দিন শঙ্করাচার্য। রামকৃষ্ণমঠও অনুরূপ লক্ষসাধনের উপায় হয়েছে। (চলবে) #___#
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...
চলুক
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।💥💥💫💫❤❤
মুছুনবেশ।। আগে বাড়ুন, শুভকামনা।
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।💥💥💫💫❤❤🙏🙏
উত্তরমুছুনঅসাধারণ দাদা। পরের পর্বের অপেক্ষায়।
উত্তরমুছুনখুব ভালো লাগলো। পরের টার অপেক্ষায় রইলাম।
উত্তরমুছুনঅসাধারণ দাদা👌👌👌💐💐💐😊😊😊
উত্তরমুছুনঅসাধারণ দাদা👌👌👌💐💐💐😊😊
উত্তরমুছুনসত্যিই অসাধারণ। চলতে থাকুক। 😊💐🙏🏻😍
উত্তরমুছুনসেবার সহকারীদের কথা এবং দাতা ও গ্রহীতার বিষয় ভাল লাগল।
উত্তরমুছুন