নতুন মা।
পারমিতা মন্ডল।
কোন দিন ইচ্ছা ছিল না ভালো বেসে বিয়ে করার দিশার ।তবুও কোথা থেকে যেন ভালো বাসা হয়ে গেল । তাও একজন এমন মানুষের সাথে । তাদের এই ভালো বাসা কখনো সফল হবে সেটা ভাবেইনি দিশা ।অনেকটা তারই জেদে বিয়েটা শেষ পর্যন্ত হয় ।যে পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মেয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসে, সেখানে দিশা ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছে ।কোন ভাবেই ভালো বাসার মানুষকে হারিয়ে যেতে দেয়নি। ভালো বাসার মা্নুষের পাশে তো এভাবেই দাঁড়ানো উচিৎ ।
অনিকের সাথে পরিচয় হয়েছিল একটা গানের অনুষ্ঠানের মাধ্যমে। ব্যারাকপুরের সুকান্ত সদনে একটা বাউল গানের আয়োজন করা হয়েছিল। সেখানে নামীদামী শিল্পীদের সাথে দিশাও একটা গান করার সুযোগ পায় ।কিন্তু তখনো শিল্পীরা এসে না পৌঁছনোয় কর্মকর্তাদের পক্ষ থেকে অনীক এসে দিশাকে আরো দুটো গান করার অনুরোধ করে । অবশ্য দিশাও খুব ভালো গান করে ।ছোট খাট অনেক অনুষ্ঠান সে এর আগেও করেছে ।এই ভাবে অনীকের সাথে আলাপ হয়েছিল দিশার ।
অনীক ব্যাংকে চাকরি করে ।সারা দিন প্রচন্ড ব্যাস্ত ।তার জীবনে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল ।সেই থেকে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল ।তখন ওর বন্ধুরা ওকে গানের দলের সাথে যুক্ত করে দেয় । গান মানুষের মন ভাল করে দেয় । তাছাড়া এদিকে ব্যাস্ত থাকায় তার অতীতের স্মৃতি ভুলতে অনেক সহজ হয়। আজ অনীক অনেকটা স্বাভাবিক । স্মৃতিকে আঁকড়ে ধরে মানুষ তো আর বাঁচতে পারে না ।
এদিকে অনুষ্ঠানের সূত্র ধরে অনীকের সাথে মাঝে মাঝেই দেখা হতে লাগে দিশার ।ফোনেও কথা হয় ।এই ভাবে ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালো বাসায় পরিনত হয়। দিশা অনীককে ভালো বেসে ফেলে । কিন্তু অনীক যেন কেমন। বুঝেও বুঝতে চায় না ।তাহলে অনীক কি অন্য কাউকে ভালো বাসে ? বুঝতে পারে না দিশা ।না , অনীকের সাথে কথা বলতে, হবে, মনে মনে ভাবে দিশা ।
ওদিকে অনীকের ও ভালো লাগে দিশাকে । কিন্তু সে কিভাবে ভালো বাসবে ? তাছাড়া তার সব কথা শুনলে দিশা কি ওকে ভালো বাসবে ? কখনোই না ।কোন মেয়েই ইচ্ছা করে এমন একটা জীবন বেছে নিতে চায় না ।আর অনীক ও চায় না দিশা তার জীবনের সাথে জড়িয়ে পড়ুক । তাই আজ দুদিন ধরে দিশার ফোনও ধরে না অনীক।
কিন্তু এদিকে দিশাকে তো অনীকের সাথে কথা বলতেই হবে । সামনে একটা বড় প্রোগ্রাম আছে।সেটা নিয়ে ও আলোচনা করতে হবে অনীকের সাথে । তাছাড়া অনীক কেন এমন করছে ,।সেটা ওকে জানতেই হবে । তাই আগুপিছু না ভেবে অনীকের বাড়ির ঠিকানা যোগাড় করে আজ রবিবার দিশা চলে এলো অনীকের সাথে দেখা করতে ওদের বাড়িতে।
বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না।একজন দেখিয়ে দিল অনীকের বাড়িটা ।বেল টিপতেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল। দিশা নিজের পরিচয় দিয়ে অনীককে একটু ডেকে দিতে বলল। তখনই একটি বাচ্চা মেয়ে ছুটে এলো ।"ঠাম্মা ঠাম্মা কে এসেছে গো ?"--বলে একেবারে দিশার সামনে চলে এলো।কি সুন্দর দেখতে মেয়েটা ।একেবারে চোখ জুড়িয়ে যায় । ওর ঠাকুমা বললো" যা বাবাকে ডেকে নিয়ে আয় , বল একজন আন্টি এসেছে।" চমকে যায় দিশা । বাবাকে মানে ? ওকি অনীকের মেয়ে ? মনে মনে ভাবে। এমন সময় ওর ঠাকুমা বললেন --"মেয়েটা বড়ই দস্যি।আমি সামলাতে পারিনা।
"
ওর পোড়া কপাল ।কি আর বলবো বলো ? ওকে জন্ম দিতে দিয়ে গিয়েই তো ওর মা মারা গেল । খোকাকে কতবার আবার বিয়ের কথা বললাম। কিন্তু ও রাজিই হলো না ।এখন এই মেয়ে নিয়ে হয়েছে আমার সমস্যা। আমি কি পারি বলো? আমার তো বয়স হয়েছে।"!
চোখ ঝাপসা হয়ে গেল দিশার । সে তো মনে মনে অনীককে ভালো বেসে ফেলেছে। কিন্তু অনীক হয়তো এই জন্য তাকে এড়িয়ে চলতো । এখন সে কি করবে ? "আন্টি আন্টি এই দেখো বাবাকে ধরে এনেছি। " তিন্নির ডাকে পিছন ফিরে তাকায় দিয়া । অনীকের হাত ধরে টেনে আনছে তিন্নি । দিশাকে দেখে চমকে যায় অনীক ।মুখটা যেন ফ্যাকাসে হয়ে যায় ।দিশা পরিবেশটাকে হালকা করার জন্য হেসে বলে" ঠিক করেছো তিন্নি ধরে এনে ।" দিশা বলল আসলে ফোনে না পেয়ে বাড়িতে চলে এসেছি ।ঐ প্রোগ্রামটা নিয়ে কথা বলার ছিল । সেদিন তিন্নি দিশাকে পেয়ে খুব খুশি হয়েছিল। যাওয়ার সময় অনেক বার দিশাকে আবার আসতে বলল। কেমন যেন মায়া পড়ে গেল মেয়েটার উপর।
দিশা চলে এলো বাড়িতে । এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না । সে তো অনীককে ভালো বেসে ফেলেছে ।অনীকের সাথে দেখা করতে হবে। সেদিন প্রোগ্রামের শেষে অনীকের সাথে কথা হয় দিশার। অনীক বলে সে অনেক বার দিশাকে বলতে চেয়েছে ,যে সে বিবাহিত। তার মেয়ে আছে । কিন্তু সে সুযোগ অনীক পায়নি । তাই দিশা যা শাস্তি দেবে তাইই মাথা পেতে নেবে অনীক । দিশা
অনীক কে বড় শাস্তি দিতে চায় । সে বিয়ে করতে চায় অনীককে । কিন্তু দিশার বাড়ির লোকজন, তার বাবা মা । তারা কি মেনে নেবে , একজন দো'জ বরের সাথে বিয়ে দিতে ? যার আবার একটি মেয়েও আছে ।অনেক বোঝায়
অনীক । কিন্তু দিশা কিছুই শোনেনা ।
অনেক কষ্টে সবাই কে রাজি করায় দিশা ।অনীক ও পুরনো স্মৃতি বুকে চেপে রেখে নতুন ভাবে জীবন শুরু করে , দিশা আর তিন্নিকে নিয়ে ।আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি প্রতিটি ভালো বাসার বিয়ে যেন এভাবেই সফল ,হয়। ভালো থাকুক ওরা------*।
সমাপ্ত।
অসাধারণ। শুভেচ্ছা।👌👌💫💫💥💥💯💯❤❤
উত্তরমুছুন