আমার পৃথিবী
*************
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
************************
সত্যি কি ভালোবাসো আমায় ?
কতবার বলো রোজ , ভালোবাসি ...ভালোবাসি ...
কই তাতে প্রাণ থাকেনা তো !
সত্যিই কি তোমার মনের
ঘেরাটোপে শুধুই আমি ?
কই ...একটিবারও
আমার মন পড়তে চাওনা তো !
কোনোদিনও দাওনি তো কোনো প্রতিশ্রুতি ! তোমার জন্য উদাস থাকি সারা দিন-রাত | কেন ? বলো কেন এলে জীবনে আমার ?
তোমার জন্য কাঁদে মন সকল প্রভাত !
বেশ চলছিল জীবন আমার একাকী নিঃসঙ্গ ,
বৃথা আশা করে মরি আজ প্রতিক্ষনে ,
ছিলেনা যখন জীবনে আমার !
কান্নাভাঙা রাত ছিলোনা অকারণে |
আঘাত হেনেছো মনে, এসেছো যেদিন থেকে , কেন ! বলো , কি দোষ ছিল আমার ?
সংঘাত - প্রত্যাঘাত এর নামই প্রেম ?
সত্য -মিথ্যায় হয়েছি একাকার |
তাও , তুমি ছেড়ে যেয়োনা আমায় ,
অনুরোধ করি আজ তোমাকে ,
তোমাতেই আটকে আমার পৃথিবী ,
ভালোবেসে স্থান দিয়ো হৃদয়ে আমাকে ||
Copyright©️All Rights Reserved
Piyali Chakravorty

বেশ সুন্দর লাগল। অসাধারণ! ধন্যবাদ। 👌👌👍👍💯💯❤❤💥💥💫💫💅💅💅
উত্তরমুছুনখুবই সুন্দর😍💓
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুন