শ্রীকান্ত
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
************************
শ্রীকান্ত, তার মাঝে খুঁজে পাই শরৎ বাবুর ছায়া,
শ্রীকান্ত, চোখে তার কত কথা, মুখে ভরা মায়া,
শ্রীকান্ত, উপন্যাসের ইহা হলো শ্রেষ্ঠ চরিত্র,
শ্রীকান্ত, বাঙালির বিশ্ববীক্ষণ দুর্লভ এক চিত্র ।
রাজলক্ষীর প্রেম তিনি, মিষ্টভাষী শ্রোতা,
অন্নদাদির ভালোবাসার তিনি শ্রেষ্ঠ ভ্রাতা ।
রোহিনী ও অভয়ার হিতকারী বন্ধু,
মনের কোণে জমা তাহার শান্ত বিষাদসিন্ধু ।
ইন্দ্রনাথ সখা তাহার, অকুতোভয় বীর,
গরীব ঘরেও ছেলে কেবল, চায় শান্তির নীড় ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রূপের ঝলক দেখি,
মনে মনে ভাবি শুধু, শ্রীকান্তই সে কি!!!
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

অপূর্ব।। ।
উত্তরমুছুনকি দারুণ লিখেছিস। অসাধারণ! 👍👍👌👌💫💫💥💥💅💅💅💅❤❤
উত্তরমুছুনখুব সুন্দর লিখেছো পিউ😍
উত্তরমুছুন