বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

 #বিষয়: "যতক্ষন পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষন তুমি পাথর আর আমি মূর্তিকার, কাজ শেষ হলে তুমি ঈশ্বর আর আমি ছুতোর"।

✍- অঙ্কিতা পাল


শিল্পীর প্রেমে পড়া, তাকে জীবন দিয়ে ভালোবাসা এক বিষাক্ত ব্যাপার।

-কেনো?

- সে তোর জীবন ভাঙিয়ে গল্প লিখে খাবে, আর তোর একান্ত নিজস্ব জীবন সস্তার বইমেলায় বিকোবে।

- তোর নগ্নতায় ক্যানভাস এঁকে আর্ট গ্যালারি সাজাবে।

- সাহিত্যে অমর হয়ে রয়ে যাবো যে!!

-আঁকতে গেলো বুঝতে হবে, আমারই প্রেমিক চোখ বুজে আমারই শরীর চিনবে, মোনালিসার মতো মধুর ইতিহাস হয়ে রয়ে যাবো

- অসংখ্য ভাঙা হৃদয়ের সঙ্গী হবো,,,,

- তোর কষ্ট হবে, কান্না পাবে, তবুও গান লিখে যাবে সে!!

- এত কিছু মেনে নিয়ে ভালোবাসা যায়?!!

- যায় বইকি! অবশ্যই যায়। যারা পারে তারা ভালোবাসে, আসলে শিল্প যেমন সবার জন্য নয়, তেমনই " শিল্পীও সবার জন্য নয়"।।


All right©rights reserved.

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...