মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

প্রতিকূলতাই সাফল্যের চাবিকাঠি (পিয়ালী চক্রবর্তী)







প্রতিকূলতাই হলো সাফল্যের চাবিকাঠি, একথা ধ্রুব সত্য । প্রতিকূল পরিবেশে না পড়লে আমাদের অন্তর থেকে শ্রেষ্ঠ আমিটা বেরিয়ে আসতে পারে না । ছোটবেলা থেকে সোনার চামচ মুখে করে জন্মানো বা সব ধরনের স্বাচ্ছন্দ্য নিয়ে জন্মানো হাতে গোনা কটা মানুষের হয়তোবা কল্যাণমূলক অবদান আছে, কিন্তু কষ্ট করেন যারা তারাই যে কেষ্ট লাভ করেন তা বলাই বাহুল্য । 

উদাহরণ দিয়ে বলি:- 

●স্বনামধন্য বিজ্ঞানী এলবার্ট আইনস্টাইন নয় বছর বয়স পর্যন্ত ঠিকভাবে কথা বলতে পারতেন না । স্কুলেও বহুবার অকৃতকার্য হন । কিন্তু, পরিশ্রম ও মেধার জোরে 
১৯২১ সালে পদার্থবিজ্ঞানের ওপর নোবেল পুরষ্কার পান ।

●আমাদের দেশের বিখ্যাত চিত্রাভিনেতা রজনীকান্ত মনে অদম্য ইচ্ছে থাকার কারণে, অনেক প্রতিকূলতার মধ্যেও বাস কন্ডাক্টর থেকে একজন নামী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন । 

●ধীরুভাই আম্বানি একজন তেলেভাজা বিক্রেতা হিসেবে প্রথম ব্যবসা শুরু করেন । হাজার প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে তিনি বিংশ শতাব্দীর একজন মহান ব্যবসায়ী যিনি রিলায়েন্স গ্রূপের প্রতিষ্ঠাতা । 

●দুটি একাডেমি পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক এ.আর. রহমান, পরিবার প্রতিপালনের জন্য তাঁর পিতার বাদ্যযন্ত্র সামগ্রী ভাড়া দিতেন । অদম্য ইচ্ছাশক্তি জুগিয়েছে সেই প্রতিকূল পরিবেশ । আজ তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের মধ্যে একজন ।

●আমাদের দেশের গর্ব বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁর চাকুরিজীবন শুরু করেন রেলের টিকিট চেকার হিসেবে । হাজার প্রতিকূলতাও তাঁর ক্রিকেট খেলার ক্ষুধা প্রশমিত করতে পারেনি । আজ তিনি সাফল্যের শীর্ষে ।

●বিখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দ্রনকে দেখলে বোঝা যায় যে , কিভাবে চরম প্রতিকূল পরিবেশ মানুষকে অসীম শক্তি যোগায় । মাত্র সতেরো বছর বয়সে এক ভয়ানক দুর্ঘটনার ফলে তাঁর পা মারাত্মক জখম হয় । পা বাদ দিতে বাধ্য হয় চিকিৎসক । কিন্তু, জয়পুর ফুটের(নকল পা) সাহায্যে তিনি ধ্রুপদী নৃত্যে সকলের মন জয় করেন । 

উপরোক্ত কয়েকটি উদাহরণ ছাড়াও এমন কোটি কোটি এমন মানুষ আছেন যাঁরা তাদের প্রতিকূলতাকে হারিয়ে সফল হয়েছেন । কম বেশি প্রতিকূল পরিবেশের তো আমরাও সম্মুখীন হয়েছি, তাইনা!!
© Piyali Chakravorty

 

১৪টি মন্তব্য:

  1. খুব সুন্দর লিখেছিস। অসাধারণ! ধন্যবাদ। 👌👌💫💫💥💥💯💯💯💅💅💅

    উত্তরমুছুন
  2. তথ্য বহুল লেখা খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. যুক্তির সাথে 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟

    উত্তরমুছুন
  4. তথ্য সমৃদ্ধ লেখা খুব ভালো লাগলো 👌👌👌💐💐💐😊😊😊

    উত্তরমুছুন
  5. ধ্রুপদী নৃত্য নয়, সুধা চন্দ্রন ভারতনাট্যমের শিল্পী ছিলেন।
    😊😊😊😊

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.facebook.com/JOBO.BD/posts/2123515474377208%3Flocale2%3Dfr_FR&ved=2ahUKEwi2t8Di877tAhVXzzgGHRp7AzsQFjAAegQIBRAB&usg=AOvVaw2bW1YMYLG6S0Q0chMtiqtG

      মুছুন
    2. হ্যাঁ দেখলাম দিয়েছে, ভুল এটা!! তুমি বিশ্বাস না হলে গুগল দেখতে পারো

      মুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...