শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

ভ্রমণ বিষয়ক রচনাঃ "ভ্রমণের জন্য পাহাড় নাকি সমুদ্র?কোনটি বেশি আনন্দ দেয়? #কলমে~পল্লবী

 




'ভ্রমনের জন্য পাহাড় নাকি সমুদ্র'?,, কোনটি বেশি আনন্দ দেয়? আমার জন্য বড়োই বিব্রতকর এক প্রশ্ন! এ যেন মাকে জিজ্ঞেস করার মতো যে, কোন সন্তান তার সবচেয়ে বেশি প্রিয়?!? আজ আমি শুধুই আমার নিজের দেশ, নিজ শহরের কথায় বলবো। এমন এক শহরে জন্ম আমার,, যার একদিকে পাহাড়,একদিকে নদী আর অন্যদিকে সমুদ্র!! তাই কেউ যখন বলে যে, তারা পাহাড় কিংবা সমুদ্র...কিছুই দেখেনি, খুব আফশোস হয় তাঁদের জন্য!! মনে হয়, "হতভাগার দল" পৃথিবীর অপরূপ সৃষ্টির কিছুই দেখেনি আজো! "চট্টগ্রামকে" বলা হয় প্রকৃতির স্বর্গীয় সৌন্দর্যের অপরূপ লীলাভূমি!! এই শহরের তিন দিকে রয়েছে পাহাড়, লেক, পাহাড়ি ঝর্না, খরস্রোতা নদী এবং সবুজে ভরা বনভূমির তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দর বান! আরেকদিকে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত 'কক্সবাজার'!! এই কক্সবাজার শহরের ১২০ কিলোমিটার দক্ষিনে, বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ 'সেন্টমার্টিন' যার প্রাকৃতিক সৌন্দর্যের কথা কম বেশি সবার জানা আছে। আরো বিশদভাবে জানতে চাইলে ইউটিউবে দেখতে পারেন। আর আমার শহরের এক প্রান্তে থাকা "পতেঙ্গা" সমুদ্র সৈকতের কথা এর আগেও বলেছি। এটি দেখতে অনেকটা থাইল্যান্ডের "পাতায়া" সি বিচের মতো। ছোট্ট পরিসরে, খাঁড়ি টাইপ দেখতে অনেকটা।
 
 
 
'জুলভার্ন' ও 'আর্থার সি মিলার' পড়ে বড় হওয়া এই আমি, ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে ছিলো মনোজগতের এক অদ্ভুত প্রেম। আমি ছিলাম সায়েন্স ফিকশন আর ভ্রমণকাহিনীর পোকা!! সেই সব ভ্রমণকাহিনী আমায় নিয়ে যেত সেই পিরামিডের দেশে, আমাজনের জঙ্গল আর রেড ইন্ডিয়ানদের রহস্যময় জগতে। পাহাড়, সমুদ্র, মরুভূমি আমায় চুম্বকের মতো টানত,আজো টানে!! তাইতো এক ঘোর লাগা বিকেলে, প্রকৃতি খুব রহস্য করে আমায় প্রশ্ন করে, "বল না,, কে বেশি সুন্দর? পাহাড় নাকি সমুদ্র? পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝরনার ঝিরঝির শব্দ নাকি সমুদ্রের গর্জে আসা উত্তাল ঢেউ? পাহাড়ের চূড়ায় বসে সোনালি সন্ধ্যায়, অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া রবির কিরণ নাকি সমুদ্রের বিশালতায়, গোধূলিবেলায় ঢেউয়ের ভিড়ে ডুবে যাওয়া অংশুর প্রভা?!" কী উত্তর দেব আমি?
 
 
 
সমুদ্রের উত্তালতায় আমি বারবার ভেসে যেতে চাই। তার জলে আমার অকুণ্ঠ ভালোবাসা। আর পাহাড়ের রহস্যেময়তাই আমি ভুলে যাই আমার অস্তিত্বকে! অরণ্যের মাঝে যেন মিশে থাকে আদিম, শান্ত, পবিত্র প্রেম! বারবার মনে করিয়ে দেয় শিলংএর পাহাড়ি রাস্তায় "অমিত - লাবন্যর" সেই প্রেম গাঁথা! আর সমুদ্রের বিশালতার কাছে গেলেই মনে পড়ে, জীবনানন্দের "বনলতা কিংবা সুরঞ্জনার" কথা!! তাই প্রকৃতির উত্তরে আমি মুগ্ধ বিস্ময়ে বলি, জানি না! জানি না! জানি না! শুধু জানি,, আমি তোমায় ভালোবাসি! পাহাড় কিংবা সমুদ্র...?!? সে তুমি যে রূপেই আসো না কেন?
আজকের টপিক, পাহাড় ও সমুদ্রপ্রেমী আমার জন্য যে কতোটা বেদনাদায়ক?!? বলে বোঝানোর ভাষা জানা নেই😌😌!!
 
 

Copyright©️ All rights reserved for Pallabi Barua


৩টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...