বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

অণু কবিতাঃ বিষাদের শরৎ # কলমে ~ পল্লবী

 


 

 
 
সেদিনও ছিলো এমনই এক
স্নিগ্ধ শরতের বিকেল,
মাথার উপরে আকাশটা ছিলো
গোলাপী আর লাল রঙে রঙীন।।
 
 
নীল শাড়িতে তোমাকে লাগছিলো?!
কি বলবো, কি বলি বলতো?!
আমার এই দু'চোখ, সেতো কবে থেকে
হয়ে গেছে জন্মান্ধ! তাইতো সেখানে আজ
নীলের পরিবর্তে দেখি শুধুই হলুদ!!
 
 
আনমনে, একাকী, উড়িয়ে বাতাসে 
নীল শাড়ির আঁচল আর
গায়ে মেখে সাদা কাশ ফুল,
তুমি যাচ্ছ চলে এক সমৃদ্ধ সুদূরে
কোন পিছুটান নেই, নেই কোন দায়ভার!
তাই তো আজ নীল আর হলুদে মিশে একাকার।।
 
 
শরৎ ছিলো প্রিয় ঋতু, তোমারও হয়তোবা
নীল রঙের সাথে আজ দিয়েছি বিদায়
প্রিয় শিউলী আর কাশ ফুলকেও!!
 
 
হে অতীত!খুব ভালো থেকো,
ঝরে পড়া শিউলীর সুগন্ধিযুক্ত হয়ে
শরতের এই ভরা সন্ধ্যায়।।

||সমাপ্ত||

Copyright©️ All rights reserved for Pallabi Barua

১০টি মন্তব্য:

  1. প্রথম কবিতা হিসেবে অভাবনীয় সুন্দর হয়েছে👌👌👌

    উত্তরমুছুন
  2. বাহ! বেশ সুন্দর লিখেছিস। ধন্যবাদ। 👍👍👌👌💯💯💯

    উত্তরমুছুন
  3. মনন ও প্রকৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে।দুর্দান্ত।

    উত্তরমুছুন

বন্ধ ঘরের জানালা✍️ ডা: অরুণিমা দাস

বন্ধ ঘরের জানালা ✍️ ডা: অরুণিমা দাস ফাইনাল পরীক্ষার শেষে তিন্নি আর ওর ভাই টুবাই এসেছে মামাবাড়িতে। এসে দাদু দিদা মামা মামীদের আদর যত্নে ওরা ...