রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ফিরে আসা

 *#বিষয়:_অনুগল্প


*#কলমে:_সৌগত*

আমাদের গাড়ী রাত ৯টায়,তাদেরটা ছিলো ৭টায় হোকনা ২ঘন্টার ফারাক তবুও একসঙ্গে এতদিন দুটো পরিবার একসঙ্গে ঘুরলাম।কখন দুটো পরিবার কাছা কাছি চলে এসেছিলাম, কাল থেকে ওরা গুজরাট আমরা কলকাতা।১৬ বছরের বুকটা মোচড় দিয়ে উঠছিল ১৩বছরের সুমনার জন্য।একটা রুমাল আমার কাছে ওর স্মৃতি আর ওর কাছে আমার লুকিয়ে দেওয়া ফোন নম্বর।গাড়ী স্টেশন ছেড়ে বেড়িয়ে যায়,সবাই হাত নেড়ে শেষ বিদায় জানায়।কাঁচের চুরি পরা ছোট্ট হাত দুটো আমার মন নাড়িয়ে অন্ধকার রেলপথে হারিয়ে যায়।আমি থাকি অন্তহীন প্রতীক্ষায়।

         ---সমাপ্ত---

৫টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...