শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

বিষয় : ভ্রমন # নাম : গোলোযোগ # লেখা : শর্মিষ্ঠা ভট্ট


বিষয় : ভ্রমন # নাম : গোলোযোগ # লেখা : শর্মিষ্ঠা ভট্ট



ঠিক ভ্রমণ বলবো না, বরং যাত্রা বা ট্রাভেল বলবো।হাওড়া আহমেদাবাদ ট্রেনে যাচ্ছি ।সবে বিয়ে হয়েছে  গয়নাগাটি সাথে । রাতে ট্রেন ছাড়তো তখন। ভূশয়ালে দুটো তিনটে গভীর রাত । আর এ সিতে গেট থেকে উঠেই সিট। আধো ঘুম চোখে দেখি উবু হয়ে কেউ বসে ধুতি মালকোচা করা , সিটের নীচে আমার ভিআইপি ধরে টানছে ।খুব জোর চেঁচানোর চেষ্টা করেছিলাম  কিন্তু ভয় জনিত কারণে তেমন জোর হয়নি। তবে সেই আগন্তুক ঠিকরে উঠে বগির জোড়ের মধ্যিখানে চলে গেল । আমি এগিয়ে তেড়ে গেলাম দেখলাম কি আরামে সে ট্রেনের নীচে চলে গেল।  মানে রডের কোথাও এমন যায়গা আছে যেখানে ও সেট হয়ে যেতে পারবে ।তবে যা হারাবার তা  হারায়। গতবছর শীতে বাড়ী তালা মেরে চলে গছি বেড়াতে। ফোন এল যে খুবই বিশ্রীভাবে চুরি হয়েছে আমার ঘরে।  তাই আগে কর্ম যোগে বিশ্বাসী ছিলাম অনেক ছোট ঘটনা আমায় দৈবের বিশ্বাস করাচ্ছে , সারা জীবনের ছোটা ছুটিই সার। 

যাক গুরুগম্ভীর কথা আজ ভ্রমণের দিনে না ।অন্য গল্প বলি। মুম্বই থেকে এলিফ্যান্টা গেছি। ঘুরে ঘুরে বুদ্ধিস্ট শিল্পকলা দেখছি হঠাৎ আমার ব্যাগে টান। হৈ হৈ করে উঠল আমার সাথে থাকা সবাই। আমিও ছাড়বো না সেও ছাড়বে না।  সবাই বলছে কামড়াতে পারে ছেড়ে দিন। আইডি আছে  ছাড়ি কি করে ? সবে কেনা লিপস্টিক! অগত্যা কেউ একটা চট ওর ওপর ছুঁড়তে ভ্যাবাচ্যাকা খেয়ে ছেড়ে দিলে , যথা রীতি প্রত্যেক বেড়ানোয় সবাই রাগায় আমায় ,এটাতেও ছাড়লো না। 

আর একবার সময় ঠিক ছিল কিন্তু পরের দিনের টিকিটে স্টেশন গিয়েছিলাম। এটায় আমার দোষ ছিল না  দলের হেড দাদা গুলিয়ে খুব প্যাক খেয়েছিলেন । সাথে অনেক ঝক্কি ও পয়সায় ঘরে ফেরা ।এমন অনেক ঘটনা ঠিক আমার সাথে না ঘটলেও ,দলে থাকায় ভুক্তভোগী হয়েছি। বড়োপিসির মেয়ের পায়ে জেলিফিস আঁটকে গিয়েছে , এবং বোকার মতো হাত দিয়ে তোলার জন্য হসপিটাল । দলের বাচ্ছা হারিয়ে গরাই বীচে লাঞ্চ পাঁচটা। দার্জিলিংয়ের ঘর বুক ঠিক মতো না হয়ে হয়রানি এবং তাতে ব্যাগ হারিয়ে আরও সবাইকে জ্বালিয়ে ছিলাম। রিসেন্ট ফ্লাইটে লাগেজ না পাওয়ায় ঘরের মানুষের সাথে চার পাঁচদিন টি শার্ট আর বার্বুডা ভাগ করা , ছোট ছোটো তো চলতেই থাকে। আমি আর মুশিবৎ সাথে থাকি। 

@copyright reserved  for Sharmistha Bhatt. 


১১টি মন্তব্য:

  1. আপনার ভ্রমণের কাহিনী শুনে খুব ভালো লাগলো। চোরের কান্ড শুনে হাসিও পেলো। ভালো হয়েছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চোরে হাসি পেলো কেন? 😄😄আমি একা তেড়ে যাবার জন্য বকুনি খেলাম। ধন্যবাদ🙏

      মুছুন
  2. বাহ্! বেশ চমৎকার লাগল। ধন্যবাদ। 👍👍👌👌💫💫💥💥💯💯❤❤

    উত্তরমুছুন
  3. ভ্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ আপনি।বেশ লাগল।তবে আগামীদিনে যেন আপনাকে কোন বিপদে পড়তে না হয় প্রার্থনা করি।

    উত্তরমুছুন
  4. বাহ্ দারুণ 👌👌👌💐💐💐💐😊😊😊

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...