বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

# বিষয় - 'সাইকোগ্রাফিক্স'

বিষয় - 'সাইকোগ্রাফিক্স'
  ✍️ মৃদুল কুমার দাস।
  
   সাইকোগ্রাফিক্স দুনিয়ার মডেল মানে 'বিগ ফাইভ পার্সোনালিটি টেস্ট'- ওপেননেস( খোলামন),কনশিয়েনশাসনেস(মনের রুচি সম্পন্ন বিবেচনা) 'এক্সট্রোভার্সন'( সামাজিক পরিসরে গ্রহণযোগ্যতা),এগ্রিয়েবলনেশ( অন্যের মানসিকতা বোঝার ক্ষমতা),'নিউরোটিসিজম'(মনের গতিপ্রকৃতি - স্থিথধি না উগ্র) - সংক্ষেপে 'OCEAN' - এই পাঁচটি মানদন্ড প্রতিটি মানুষের বায়োডাটা বিগ ফাইভ প্রোফাইল। এই পদক্ষেপ এল গত শতাব্দীর নয়ের দশক থেকে। এই যজ্ঞের প্রধান পুরোহিত ফেসবুক, ইনস্টাগ্রাম। লাইক, কমেন্ড, শেয়ার দুনিয়া ব্যক্তির মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দুনিয়া যেন খুল যা সিম সিম। এর দুটো ধারা- একটায় গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল। আর তাই নিয়ে পাবলিকলি ও প্রাইভেটলি বাঁধা পড়ল ফেসবুকের কাছে। ফেসবুক অরিয়েন্টেড প্রতিলিপি প্রতিদিনের আলোচনা সভার বিষয় দিয়ে লেখক লেখিকাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চলে মনের অগোচরে। আমরা তো লিখেই চলি। ঐ লেখাই পাঁচটি মানদন্ডে আপনি যাচাই হয়ে যাচ্ছেন। বিষয় নির্বাচন সেভাবেই করা হয়ে থাকে। কত রকমের মানসিকতা অকপটে প্রতিলিপি হয়ে ফেসবুকে তথ্য জমা হচ্ছে তার তথ্য ভান্ডারে।
এই তথ্য ভান্ডার থেকে বিজ্ঞাপন দুনিয়ায় চলছে এক তুলকালাম কাণ্ড। আপনি,আমি থাকি অন্ধকারে। আর ওদের এই তথ্য ফণির মাথায় মণির মতো। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনাকে বিজ্ঞাপন গোগ্রাসে গিলছে। সাজানো সৈনিকের মতো আমাজন, ফ্লিপকার্ট কে নেই। পাঁচ হাজার এখন পাঁচ লাখ স্ক্যয়ার ফুট শপিং মল, চাহিদা সহজেই হাতের মুঠোয়, সেই মত ঠাসা গুমো করে পসরা হেয়ার পিন থেকে জামা জুতো,তেল,সাবান, যৌন ক্ষমতা বর্ধক বড়ি,.... কোটি কোটি উপাদান ঝর্ণার স্রোতের মতো নেমে আসছে। লগ্নি, মার্কেটিং, যোগান, সেল মুনাফা... কি ধুন্ধুমার কর্মকাণ্ডটাই চলছে। এর উপর ভর করে ব্রেক্সিট,ও ডোনাল্ড ট্রাম্পের জয় সুনিশ্চিত করে। আর রাজনৈতিক ময়দানেও লাগু হয়ে গেছে। যার সদ্য সদ্য হাতে গরমাগরম ফল - প্রশান্ত কিশোর। তৃণমূলকে ২১-এর নির্বাচনে জয় নিশ্চিত করতে এই সাইকোগ্রাফিক্স ব্রহ্মাস্ত্রের জোরে তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পেরতে কোমর বেঁধে নেমেছে প্রশান্ত্। 
 কি বন্ধুরা এবার বুঝলে সাইকোগ্রাফিক্সের খেলাটা কি!
 নমস্কার।🙏🙏
@ copyright reserved for Mridul Kumar Das.

১৬টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ। শুভেচ্ছা। অনুপ্রাণিত। ❤❤💫💫💥💥🙏🙏

      মুছুন
  2. 😲😳😮

    তাই তো, এত কিছু সত্যিই জানতাম না।
    অনেক ধন্যবাদ আপনাকে 🙏

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤💫💫💥💥💅💅

    উত্তরমুছুন
  4. ধন্যবাদ। শুভেচ্ছা।❤❤💫💫💥💥💅💅

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...