সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

#বিষয় : অনুগল্প (প্রথম প্রেমের মতো) # নাম : কোনে দেখা আলোয় # লেখায়: শর্মিষ্ঠা ভট্ট।

 #বিষয় : অনুগল্প (প্রথম প্রেমের মতো)

# নাম : কোনে দেখা আলোয় # লেখায়: শর্মিষ্ঠা ভট্ট। 



বড়ো আদুরে নিকিতা বিয়ে হয়ে থেকে কেঁদে সারা। খুবই রাগ তার মাবাবার ওপর। ষোল বছরের মেয়েকে কেউ বিয়ে দেয়! ওর বয়সের সব মাধ্যমিক দিয়ে কত মজা করছে। আর ওর বেলা ফ্রক ছাড়িয়ে এই এত গয়না শাড়ী ঘোমটা। মায়ের গলা জড়িয়ে শোয়াও আর হবে না কতদিন, ভাবতেই চোখ দিয়ে জল বেরিয়ে এল। একেবারে অন্য, কারো ঘরের খাটে সে বসে আছে। এই সবে স্নান সেরে সুন্দর শাড়ী পরিয়ে বসিয়ে গেল একজন। কি যেন হয় ওর? সম্পর্কগুলো সব ওলটপালট হয়ে যাচ্ছে। এত কি ছাই মনে থাকে! সবাই বলেছিল বর দেখতে ছাদনাতলায়। রাগ করে চেয়েও দেখেনি। অবয়ব লম্বা এটুকু জানে। আজ রাতে সে আবার নাকি এই ঘরটায় থাকবে। বেশ ছিল একদিন একা। এই সব উটকো ঝামেলা বিয়ের পর। ঘর সেয়ার। 


নিকিতা আজ কুড়ি বছর পর বড়োজার মেয়ের বিয়েতে শানাই, রজনীগন্ধা, উলু , সুন্দর করে সাজানো বাড়ীটা দেখে মনে মনে ভেবে চলেছে সেই ওর অবুঝ দিনগুলো। কখন এতো আপন হল? প্রেম! হয়ত ওটাই প্রথম প্রেমের মতো 🌷আজ মনে হয় রানার সেই গভীর করে দেখা, সেই পরিবার থেকে চুরি করা একটু সময়ে বাইরে ঘোরা ফেরা সিনেমা, নদীর ধার । ছোট ছোট একান্ত কত মুহুর্ত।কে বলে প্রেমের বিয়ে, বিয়েতেও প্রেম থাকে। অপূর্ব আবেশ মাখা রাঙা কনে দেখা আলোয় ভরা দিন। প্রথম প্রেমের মতো দুরু দুরু বুকে অভিসার, সেও কি যায়নি ! ঝড়ের মতো ঢুকলো পঞ্চাশের রানা, সুসজ্জিতা নিকিতাকে ড্রেসিং এর সামনে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে ভুলে গেলো কেন যেন এসেছে এ ঘরে!!

©copyright reserved for Sharmistha Bhatt.

৮টি মন্তব্য:

  1. বেশ সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌👍👍❤❤🙏🙏

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...