রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

অনু কবিতা : 'মাকে মনে পড়ে' #কলমে ~ পল্লবী

 

কোন কিছুই লাগছে না আজ ভাল

পড়ছে মনে শুধুই মায়ের কথা,

তোমার স্নেহের আকুলতা!


রইবে না কেউ নিদ্রাহীন হয়ে

ভালোবেসে আমার পাশে,

বুলিয়ে দেবে না মাথায় স্নেহের পরশ

বলবে না কভু মমতা ভরা কণ্ঠে,

এভাবে রাত জাগতে নেই,অসুখ করবে যে!


তুমিই তো মা শিখিয়েছিলে জীবনের সেই 

চরম সত্য! মানুষকে ভালবাসতে হয়,

অবজ্ঞা,অবহেলা করলে পরে দুঃখ পেতে হয়

শুনিয়েছিলে কানে কানে সংসারেতে সুখী হবার,

অমোঘ বাণী, 'কষ্ট করে মানিয়ে নিস না হয়'!? 


হয়তো কখনো ভাবতেই পারোনি যে 

সংসারেতে বেমানান বোহেমিয়ান আমি,

যার ছিলো বাউল মন, সর্বদা করতো উড়ু উড়ু

জোছনা দেখে ভাবতো গৃহত্যাগী হবার,

সে কিনা করছে জমিয়ে অন্যর সংসার!?


তোমার বলা সেই চরন 'সংসারে সুখী হওয়া কঠিন'! 

এই সত্য মেনে নিয়ে আমিও যাচ্ছি ভেসে,

অনেক চাওয়া-পাওয়ার সীমাহীন ভীড়ে,

মাগো! তোমার সেই হাস্যজ্জ্বল, মধুর মুখখানি

আজো বড্ড মনে পড়ে!!

 

সমাপ্ত।।

Copyright©️ All rights reserved for Pallabi Barua

৮টি মন্তব্য:

  1. বাহ্!অসাধারণ! 👍👍👌👌💯💯💯💅💅💅

    উত্তরমুছুন
  2. মায়ের মতো পরম বন্ধু কেউ হয়না👌👌👌
    খুব সুন্দর

    উত্তরমুছুন

বন্ধ ঘরের জানালা✍️ ডা: অরুণিমা দাস

বন্ধ ঘরের জানালা ✍️ ডা: অরুণিমা দাস ফাইনাল পরীক্ষার শেষে তিন্নি আর ওর ভাই টুবাই এসেছে মামাবাড়িতে। এসে দাদু দিদা মামা মামীদের আদর যত্নে ওরা ...