শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

বিষয়-- পাহাড় না সমুদ্র কোনটা প্রিয় ? ( কলমে--পারমিতা মন্ডল।)

বিষয় ---পাহাড় না সমুদ্র কোনটা বেশী প্রিয়?

কলমে---পারমিতা মন্ডল ।


মানুষের একঘেয়ে জীবনকে আনন্দ এনে দেয় ভ্রমণ । আমিও তার ব‍্যতিক্রত নয় । পাহাড় এবং সমুদ্র দুটোই আমার খুব ভালো লাগে।পাহাড়ের মৌনতা, বিশলতা  , আর সমুদ্রের উচ্ছলতা দুটোই আমার প্রিয়।

 তবে পাহাড়কে দূর থেকে দেখতে বেশী ভালো লাগে । কিছু কিছু প্রেম আছে যেখানে দূরত্বটাকে বেশি মোহময়ী মনে হয়। বিরহটাকে মনের কোনে লালন করতে বেশী ভালো লাগে। কাছে গেলে সেই প্রেম হয়তো শেষ হয়ে যায়। পাহাড় হলো আমার তেমন প্রেমিক । যাকে আমি দূর থেকে ভালোবাসি ।। কাছে এলে , নিজের করে পেলে , চার দেওয়ালের মধ্যে বন্ধি করলে, এই প্রেম হয়তো হারিয়ে যাবে। তার উদারতা, মহানতা  অপরূপ সৌন্দর্য দূর থেকেই ভালো লাগে ।


কিন্তু সমুদ্র তো উচ্ছল প্রেয়সী । পায়ে পায়ে তার নূপুরের ছন্দ । মনে দোলা দিয়ে যায় । আনে রঙিন বসন্ত । তার প্রেম উচ্ছ্বসের মিষ্টি ছোঁয়ায় মনে প্রানে আসে এক মাদকতা । সবকিছু উজাড় করে দিতে চায় মন। কখনো সে কল্ললীনী হয়ে হৃদয়ে আনে ফল্গুধারা, কখনো উচ্ছল হয়ে উঠে ,মনকে ভাসিয়ে নিয়ে যায় সূদুরে নিরুদ্দেশের ভেলায়। আবার তার আলতো ছোঁয়ায় ফিরিয়ে আনে যৌবনের উন্মাদনা । দিগন্ত বিস্তৃত জলবাশি যেন কোনো রহস‍্যময়ী, মোহময়ী প্রেয়সী । যতোই তার কাছে যেতে চাও সে ততোই দূরে সরে যায়। হাতছানি দেয় সূদুরের। যার কোন কুলকিনারা নেই,। 

২টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...