#নাম- 'কর্মে অধিকার'
✍ - মৃদুল কুমার দাস।
শুভ বাক্য দিন।
জীবন মানেই কর্মই সার। মাথা থেকে পা পর্যন্ত মানুষ নামের পদবাচ্য কর্ম-গুণে। কর্মেই মানুষের প্রধান পরিচয়। বংশ,কৌলিণ্য,আচরণ এগুলো অঙ্গী,যা কর্মের অনুষ্ঠান। সেই কর্মের জন্য হাত ও পা দুটোই সমান সচল থাকে।
এই কর্মের প্রধান অবলম্বন মাথা ও বুদ্ধি,জ্ঞাণ। তারই নির্দেশে হাত অনেকভাবে কর্ম সম্পন্ন করে।
ভারতবাসী হিন্দুয়ানী সংস্কৃতি তার নমস্কারে। দু'হাত জড়ো করে সেই সাংস্কৃতিক বিনয়ী ভাব দিয়ে অপরের কাছে নিজেকে তুলে ধরে। আধ্যাত্মিকতা থেকে এই নমস্কারকে তার পবিত্র সংস্কার করে নিয়েছে। কেউ সেলাম দিয়ে, কেউ মাথা ঝুঁকিয়ে - দেশভেদে আমরা মানুষে মানুষে সম্পর্কের সেতু রচনা করি যে যার আচরণের এরূপ পবিত্র সংস্কার থেকে। তাহলে নমস্কার একটি পবিত্র সাংস্কৃতিক ভাবের উদযাপন।
যখন আমরা ব্যবহারিক জীবনের কথায় আসি তখন হাতের আরেক ভিন্ন ভূমিকা অবলম্বন করে। 'সেবাহি পরমহং তপঃ', সেই ধর্ম উদযাপনের সময় দু'টো হাত দিয়ে না হোক অন্তত একটা হাত নিয়ে সাহায্যের হাত বাড়াতে হয়। তখন কাজের সেরা হয় শ্লোগান 'NOT ME BUT YOU'- প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। পৃথিবীতে এ পর্যন্ত সেবার সেরা শ্লোগান আমরা মনে করি - 'জীব সেবা শিব সেবা।' এই যে সেবা কর্মটি তো যে সে নয়,সেবা নিয়ে জন্ম হয় মানুষের। ঈশ্বর সেবা দিয়ে মানুষকে পাঠায়। আর সেই সেবা সম্ভব যদি হাত পা চলে। ভারত সেবাশ্রম সংঘ,রামকৃষ্ণ মিশন,মাদার তেরেসার চ্যারিটি হোম... শুধু কাজ করে যাওয়া ফিরে না তাকানোই হলো নিঃস্বার্থ কর্মের নমুনা। ভগিনী নিবেদিতা প্লেগ কে কেন্দ্র কি সেবাটাই না দিয়েছিলেন। আর আজ করোনা-পীড়ন মানুষ চাইছে সাহায্যের হাত। নমস্কার থাক নমস্কারের জায়গায়, হাত হোক কর্মের হাতিয়ার।
আজ মানবাধিকার দিবস। মানুষের অধিকার ক্ষুন্ন করে শ্বেতাঙ্গ-অত্যাচার কৃষ্ণাঙ্গদের উপর (আঙ্কেল টম তার নমুনা) সে ইতিহাস আমরা ভুলিনি। নারীকে সেক্স উইকার ভেবে বৈষম্যের গহ্বরে পুরুষতান্ত্রিক ব্যবস্থার হীন কর্ম আমরা ভুলিনি। এ সবই কর্মের চাহিদা পূরণ থেকে একে একে অনেক দুর্বলতা কাটিয়ে উঠেছি। এখনও অনেক বাকি সমস্যা নির্মূল হতে। তাই দু'হাতে শুধু কাজ আর কাজ। নমস্কার থাকুক নমস্কারের জায়গায়, হাতের কাজ হোক হাতের জায়গায়। 🙏🙏
Darun darun
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।❤❤💫💫💥💥💅💅
মুছুনসুন্দর প্রতিবেদন।
উত্তরমুছুনধন্যবাদ। অনুপ্রাণিত। ❤❤💫💫💥💥🙏🙏
মুছুনঅসাধারণ লেখনী দাদার
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।❤❤❤💫💫💥💥💅💅
মুছুনদুর্দান্ত ভালো লিখেছেন দাদা👌🏻🙏
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤💫💫💥💥💅💅
মুছুনঅসাধারণ ।💐💐
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤💫💫💫💥💥💥💅💅
মুছুনদারুণ লিখেছেন দাদা 👌👌👌💐💐💐💐😊😊😊
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।❤❤💫💫💥💥💅💅
মুছুনখুব ভালো লাগলো পড়ে
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤❤💫💫💫💥💥
মুছুনদারুণ লিখেছেন দাদা।শেষটা সেরা।
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤💫💫💥💥💥💅💅💅
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর
উত্তরমুছুন