বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নীল (অণু কবিতা) (পিয়ালী চক্রবর্তী)


 

নীল

****


নীলের অমোঘ আকর্ষণে ধ্বংসের হাতছানি,

উপেক্ষা করা যায়না সে টান, কেন কেউ কি জানি!!

নীলে মেশা দিগন্ত, নীলেই আছে বিষ, 

তবু কেন ছুটে চলা, নীলের পানে অহর্নিশ ।


অবসন্ন সন্ধ্যায় শুধু নীলের খেলা , 

হে বন্ধু এখন তোমার ঘরে ফেরার পালা | 

নিষিদ্ধ ওই নীলে ডেকে আনে সর্বনাশ , 

কালো....শুধুই কালো....ঘিরে ধরে চারপাশ ||

Copyright©All Rights Reserved 

Piyali Chakravorty

৩টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...