মেঘে ডাকা চাঁদ,
উঠেছে আজ।
মেঘমুক্ত চাঁদ -
লোচন ভরে দেখল আজ।
চারপাশে তার বৃত্তাকার রংধনু আঁকা,
চোখ যে হতে চায় না বাঁকা।
কুয়াশায় ভিজে নারিকেলের ডগা,
নিচু নিচু হয়ে রয়েছে -
নেই কোনো রোদপোড়া হতাশা!
আজকের চাঁদটা?
দেখতে ভাঙ্গা চুড়ির অর্ধেকটা!
গাছ গাছালির আড়ালে বসে,
একটুখানি বাঁকা হাসি হাসছে।
হঠাৎ, যেন লোচনের জ্যোতি!
কেড়ে নিতে চায়,আরকি।।
©Nandini Tithi

বাহ্@ সুন্দর লাগল। 👍👍👌👌❤❤💅💅💅💅
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ।🖤❤️🖤❤️🙏
উত্তরমুছুনকেউ কেড়ে নেবে না রে। তোরই থাকবে।
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর😍💓😍💓
উত্তরমুছুন