প্রেমের পরশ
************
#কলমে_পিয়ালী_চক্রবর্তী
************************
শুনেছ কি তুমি হৃদয়ের স্পন্দন!
শুনেছ কি মনের কথা,
তোমাতেই শুরু, তোমাতেই শেষ,
হোক না মনের ব্যথা ।
তোমার আকাশে একফালি চাঁদ,
আমার আকাশে বৃষ্টি,
হৃদয় জেগেছে হৃদয় স্পর্শে,
বড়ো অপরূপ সৃষ্টি ।
যেথা হতে প্রেমের ধারা বহে,
তোমার সকল তৃষ্ণা বক্ষে লয়ে,
সেথা হেরি উপনীত তুমি,
মরুদ্যান তুমি, আমি মরুভূমি ।
নিকষ কালো আঁধার রাতে,
হাতখানি যদি ধরি হাতে,
থাকবে কি আজীবন?
তুমি প্রাণ, তুমি ধ্যান,
তুমি মায়া, তুমিই জ্ঞান,
তুমি শুধু তুমি, মোর ভুবন ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

অসাধারণ 💗💗💗💗💗
উত্তরমুছুনদারুণ দারুণ
উত্তরমুছুন👌👌👌👍👍😌😌
উত্তরমুছুনদারুণ! দারুণ! অসাধারণ! ধন্যবাদ। 👌👌👍👍❤❤
উত্তরমুছুনWow just..
উত্তরমুছুন