#বিষয়- কবিতা
# নাম - 'সোস্যাল মিডিয়া'
# কলমে - মৃদুল কুমার দাস।
তুমি ছিলে না যখন
কোনো অভাব ছিল কি!
স্বপ্ন!
ভালোবাসা!
রোমান্স!
গোপনীয়তা
ভয়
আর কিছু বাকি!
আর এখন
আরো বেশি অস্থিরতা!
ব্ল্যাক মেইল
ব্রেক আপ
লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার
সীমা নেই চাওয়ার!
নাহলে মন খারাপ।
মনে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়।
আত্মহত্যা অভিশাপ!
তুমি তো কেবল ভাবের সংস্পর্শ!
মুখোমুখি বসিবার না আছে উপায়।
নাম সোস্যাল!
স্বভাব ডিসট্যান্স!
ভাব তোমাতে পাগল
যেমন হতো রাধার ভাবসম্মিলনে!
হিয়ে হিয়ে রাখলু বলতে পারবে?
না তো...
তবে কিসের লাগি এতো টান?
সেটাই কি করে বোঝাই!
না বুঝেও অবুঝ মন
এক সে তরঙ্গের টান
মন সদা উচাটন
সত্য সে যে বড় কঠিন
আবেগ তাহাতে ঠাসাঠুসো
সবশেষে সর্বহারা মানুষ
সোস্যাল মিডিয়ার হয়েও
সব যেন শূন্য। ফাঁপা মনে হয়।
পূর্ণতার লাগি আরো আনাগোনা।সোস্যাল মিডিয়া তুমি নও নির্বিশেষ!
সাফল্য!
ব্যর্থতা!
অনেক হিসাব নিকাশ
অপূর্ব।সহমত।এটাই সামাজিক মাধ্যমের বাস্তব চিত্র।
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা।👌🤎💫💫💥💥
মুছুনঅসাধারণ লিখেছেন দাদা। একদম বাস্তব সত্য👏👏👏🙏🙏🙏
উত্তরমুছুনধন্যবাদ।শুভেচ্ছা🤎💫💫💥💥
উত্তরমুছুন