#অণুগল্প: প্রথম প্রেমের মতো
#বিষয়: "আমার ভাবনায় শুধু তুমি"
#✍- অঙ্কিতা পাল।
প্রিয়,
"এখন নিঝুম রাত।বাহিরে টু শব্দ নেই।শীতে গা একটু একটু কাঁপছে।বিছানায় হেলান দিয়ে শুধু তোমার কথা ভাবছি।মনটা আজ ভিষন অস্থির লাগছে।উদাসীন মন আজ শুধু করে মৌনতার আয়োজন।আলো আধারী মায়াবী এ পৃথিবীর মোহনীয় এই শুন্যতা তুমি আসবে বলে পাবো কি স্বপ্নের পূর্ণতা?
কেন এমন হয়? কেন এ মন শুধু ভাবে তোমায়?
হয়তো, আমি তোমায় মন থেকে গভীর ভালোবাসি বলে তাই।
প্রিয়, তোমার জন্য, ' শুধু তোমার জন্য আমার এ অস্থিরতা ' আমার অস্থিরতা শুধু তোমাকে হারানোর ভয়।
আমি তোমায় প্রচন্ড ভালোবাসি প্রিয়,
সূর্য যেমন দিনের কাছে বন্ধু, তেমনি তুমি আমার বন্ধু।পৃথিবী যেমন আঁধার হবে সূর্য না উঠলে তেমনি আমার মরণ হবে তোমাকে কাছে না পেলে।আমার জন্মজন্মান্তরে শুধু তুমি-তুমি -তুমি।তুমি আমার সৃষ্টি,আমার উদ্ভাবন,আমার হৃদয়ের কল্পনা সুন্দরী,মানসপ্রতিমা।
ভালোবাসার কোন পরিমাপ নেই, কোন অর্থ নেই, নেই কোন ছিদ্রপথ।
তোমার প্রতি আমার প্রেম হচ্ছে সম্পূর্ণ্
ক্রটিহীন,ছিদ্রহীন।তুমি বিহীন আমার পৃথিবী অন্ধকার।আমার এ হৃদয়ে সে শুধু তোমারই নাম লেখা।তোমার মধ্যেই ডুবে আছে আমার অন্তরের সব আশা -ভরসা।"
এটি অর্চির, তিতলিʼকে লেখা প্রথম প্রেমপত্র।
এখানে তিতলি "আমি নিজে"।
প্রথম প্রেমের পত্র সকলের সাথে আজ শেয়ার করলাম। ধন্যবাদ🙏
❤#শুধু আমার হবি#❤
******************
ঝড় ঝাপটা যতই আসুক
তোর হাতটা আমি ছাড়ছি না,
এ জীবনে তোকে পেয়েছি যখন
আর আমি হারিয়ে যেতে দিচ্ছি না।।
যখন আমি রাঙাবো তোর সিঁথিখানি
তুই আমায় দেখবি লাজুক চোখে;
আমার হাতটা ধরিস শক্ত করে
দেখবি, কেমন জ্বলবে তখন লোকে।।
🙏এুটি মার্জনীয়🙏
All right©rights reserved.
অসাধারণ লিখেছ গো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ তোমাকে😊😊😊😊
মুছুনঅসাধারণ!দারুণ লাগল। ধন্যবাদ। 👌👌👍👍💯💯💯💅💅💅
উত্তরমুছুনধন্যবাদ দাদা😊😊
মুছুনখুব ভালো লাগলো 👌
উত্তরমুছুন😊😊😊😊
মুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ😊😊😊
মুছুন