শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

অনু কবিতা : এলোমেলো ভাবনা #কলমে~পল্লবী



শহর ছেড়ে আরো দূরে,বহু দূরে,
যেথা রামধনু হেসে ওঠে বেঁকে
সপ্ত বর্ণের রঙ মেখে গায়ে
দিগন্তের ওপারে।
 
আঁকাবাকা সেই মেঠোপথের বাঁকে,
মেলে দেখা ধানের শীষের উপরে
ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দু যত
ঘাসফড়িং,চড়ুই, ফিঙের খুনসুটি দেখে
কেটে যেতো বেলা নৌকোয় চোখ রেখে!
 
হেথা রাখালের দল চড়ায় পাল মাঠে
গাঁয়ের বধূ কলসী কাঁখে ছলাৎছলে ছোটে
কিষানির মুখে ফোটে অনাবিল হাসি
সবুজের বুকে নিত্য করে খেলা ভ্রমররাশি।
 
ক্লান্ত মন যখন লাগে ভীষণ
কৃত্রিমতায় ভরা নগর এই জীবন
ইচ্ছে করে যাই ছুটে চলে দূরে
যেখানে দুঃখ নেই,কষ্ট নেই,
অদেখা,অজানা সেই অচিনপুরে!!
 
শহর ছেড়ে দূরে, বালুকা বেলায় এসে
খুঁজে ফিরি স্বপ্নের সেই নিশ্চিন্তপুর!
মেঘেদের ভেলায় ভেসে।।

 

Copyright©️ All rights reserved

 Pallabi Barua

১০টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো 👌👌👌💐💐💐😊😊😊

    উত্তরমুছুন
  2. অসাধারণ! ধন্যবাদ। 👍👍👌👍💯💯❤❤❤❤💫💥💥

    উত্তরমুছুন
  3. অনবদ্য এক কবিতা। স্বপ্নে ভরপুর😍😍😍😍

    উত্তরমুছুন
  4. অসাধারণ।ক্লান্ত শরীর,কলমে ব্যাকুল দিয়েছ উজাড় করি।

    উত্তরমুছুন
  5. 👌👌👌👌খুব সুন্দর,দুর্দান্ত

    উত্তরমুছুন
  6. বাহ্! অপূর্ব! ধন্যবাদ। 👌👌👍👍💯💯💯❤❤❤💫💫💥💥💅💅

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...