শহর ছেড়ে আরো দূরে,বহু দূরে,
যেথা রামধনু হেসে ওঠে বেঁকে
সপ্ত বর্ণের রঙ মেখে গায়ে
দিগন্তের ওপারে।
আঁকাবাকা সেই মেঠোপথের বাঁকে,
মেলে দেখা ধানের শীষের উপরে
ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দু যত
ঘাসফড়িং,চড়ুই, ফিঙের খুনসুটি দেখে
কেটে যেতো বেলা নৌকোয় চোখ রেখে!
হেথা রাখালের দল চড়ায় পাল মাঠে
গাঁয়ের বধূ কলসী কাঁখে ছলাৎছলে ছোটে
কিষানির মুখে ফোটে অনাবিল হাসি
সবুজের বুকে নিত্য করে খেলা ভ্রমররাশি।
ক্লান্ত মন যখন লাগে ভীষণ
কৃত্রিমতায় ভরা নগর এই জীবন
ইচ্ছে করে যাই ছুটে চলে দূরে
যেখানে দুঃখ নেই,কষ্ট নেই,
অদেখা,অজানা সেই অচিনপুরে!!
শহর ছেড়ে দূরে, বালুকা বেলায় এসে
খুঁজে ফিরি স্বপ্নের সেই নিশ্চিন্তপুর!
মেঘেদের ভেলায় ভেসে।।
Copyright©️ All rights reserved
Pallabi Barua

খুব ভালো লাগলো 👌👌👌💐💐💐😊😊😊
উত্তরমুছুনভীষণ ভালো লাগল
উত্তরমুছুনঅসাধারণ! ধন্যবাদ। 👍👍👌👍💯💯❤❤❤❤💫💥💥
উত্তরমুছুনঅসাধারণ।।স্বপ্নালু 🌷❤
উত্তরমুছুনঅনবদ্য এক কবিতা। স্বপ্নে ভরপুর😍😍😍😍
উত্তরমুছুনঅসাধারণ।ক্লান্ত শরীর,কলমে ব্যাকুল দিয়েছ উজাড় করি।
উত্তরমুছুনঅসাধারণ।❤️❤️❤️
উত্তরমুছুন👌👌👌👌খুব সুন্দর,দুর্দান্ত
উত্তরমুছুনবাহ্! অপূর্ব! ধন্যবাদ। 👌👌👍👍💯💯💯❤❤❤💫💫💥💥💅💅
উত্তরমুছুনদারুণ ।💐💐
উত্তরমুছুন