শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

#বিষয়ঃ ভ্রমণ কালীন বিড়ম্বনা # কলমে ~ পল্লবী









সেবার কোলকাতা থেকে ফেরার সময়কার ঘটনা। প্রচন্ড কুয়াশায় ফেরি চলাচল সাময়িক বন্ধ আছে। দৌলতদিয়া ফেরিঘাটের দীর্ঘ জটে পড়ে বাসে বসে আছি। বাসের এসি অনেক ক্ষণ হল বন্ধ। বমিভাব হওয়াতে নিচে নেমে আসি পানির বোতল হাতে নিয়ে। সার বেঁধে দাঁড়ানো বাসের বেশিরভাগ যাত্রীই নীচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তো আমিও চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টায়। পাশে দাঁড়ানো ডিম সেদ্ধ বিক্রেতার মোবাইলে বিকট শব্দে গান বাজছে। ঝাকানাকা টাইপ গান। পানির বোতলে মুখ লাগিয়ে খেতে যাবো,,, গানের লিরিক্স শুনে এমন বিষম খেলাম যে, মুখ ভর্তি পানি ছিটকে গিয়ে সোজা পড়ল আরেক পাশে দাঁড়িয়ে সেদ্ধ ডিম খেতে থাকা ইয়ং এক ছেলের মুখে! আমার অস্বস্তি দেখে ছেলেটা নিজেই সান্ত্বনা দিতে দিতে বলল," যে গান!! বিষম তো খাওয়ারই কথা"! গানের লিরিক্স ছিলো এরকম...
 
 
"সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দাউ দিয়া কাইট্টালা
পিরিতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা"!!
 
 
 
২০১৪ সালের ঘটনা। গয়া স্টেশনের ওয়েটিং রুমে বসে আছি। সাড়ে দশটার 'কালকা মেল' ডিলে!! কয়টায় আসবে কোন ঠিক নেই। ট্রেনের প্যাসেঞ্জার রা দেখি ঝটপট মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়েছে। আমিও লম্বা যে বেঞ্চে বসেছিলাম, সেটাই ছেলেকে শুইয়ে একপাশে বসে আছি। আমার বিপরীতে বসা মোটামুটি বয়স্ক এক পাঞ্জাবী কাপল এসছে পর্যন্ত দেখি শুধু খেয়েই চলেছে। রাত বাড়তেই সেই লোকের শুরু হল বায়বীয় গ্যাস ছাড়া! যেন পটকা ফাটার আওয়াজ!! বসে বসে ঝিমুচ্ছি, ভোরের দিকে শোরগোল শুনে চোখ মেলে দেখি, রুমের বেশির ভাগ পুরুষ, স্নান সেরে মেঝেয় ধুপ কাঠি জ্বালিয়ে পুজোই বসে গেছে। তো, এটা অামার কাছে সম্পুর্ন নতুন এক অভিজ্ঞতা। আমি তাকিয়ে দেখছি কি কি করে!! একটু পর দেখি, সেই পাঞ্জাবী ভদ্রলোক গামছা জাতীয় কিছু কোমরে জড়িয়ে এক্কেবারে আমার সামনে ফ্যানের নিচে এসে দাঁড়ালেন। বিশালদেহী, বিরাট ভুঁড়ির, প্রায় উদোম শরীরের বয়স্ক ভদ্রলোকের এই অবস্থা দেখে আমি সর্ষে ফুল দেখছি। তার উপর কোমরে জড়ানো কাপড়টা এতোই ট্রান্সপ্যারেন্ট যে...কি বলব🤓🤓
চোখ বন্ধ করে আছি বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য।কিছুক্ষন পরে,আশপাশে হাসির শব্দে চোখ খুলে দেখি, ওই লোকের পরনের গামছা মেঝেয় লুটিয়ে আছে, আর উনি নির্লিপ্ত ভাব নিয়ে ব্যাগ হাতড়াচ্ছেন, যেন কিছুই হয়নি, এমন একটা ভাব!! কি লজ্জা!!
 

Copyright©️ All rights reserved

 Pallabi Barua

 

৯টি মন্তব্য:

  1. দারুণ অভিজ্ঞতা 👌👌👌💐💐💐💐😁😁😁😁😁😁

    উত্তরমুছুন
  2. দারুণ! দারুণ! অসাধারণ! ধন্যবাদ। 👍👍👍👌👌👌💯💯💯❤❤💫💫💫💥💥

    উত্তরমুছুন
  3. 😄😄😄😄😄😄😄😄😄😄🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

    উত্তরমুছুন
  4. খুব মজার।একেই বলে গানের গুঁতো।আর দ্বিতীয়টা☺️😊☺️😊

    উত্তরমুছুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...