বিষয় ---শহর থেকে দূরে।
নাম--দুই মা।
কলমে-- পারমিতা মন্ডল।
আকাশ আমায় ডাক দিয়েছে পাখি হয়ে উড়তে ,
বাতাস আমায় ডাক দিয়েছে ফাগুনের সুর ধরতে ।
দিঘির জল বলছে ডেকে" বেলা যে গেল জলকে চল"!
চাঁদ ডেকে আজ বলছে আমায়" চল জ্যোৎস্নায় লুটোপুটি খাই।"
শহর থেকে অনেক দূরে বলছে মন" চল ছুটে যাই ;
শহর বলছে "কেন যাবি আমি কি তোর আপন নয় ?
জন্ম তোকে দেইনি বলে ভাবলি আমায় বিমাতা ?
যশোদাও তো মা হয়েছিল , ভালোবাসা কি কম ছিল তার?"
শহর ছেড়ে অনেক দূরে জন্মদাত্রী মা যে কাঁদে ,
তবুও আমি যশোদা মাকে ছেড়ে যাই কেমন করে?
শহর গ্রাম ভেদাভেদ ভুলে চলো গড়ি নতুন দিন
দুজন দুজনের পরিপূরক হবে , শোধ হবেনা কারো ঋন।
খুব খুব খুব সুন্দর কবিতা 👌👌👌💐💐💐💐🤗🤗🤗🤗
উত্তরমুছুনঅপূর্ব! মন ভরে গেল। শুভেচ্ছা। 👌👌👍👍💯💯❤❤💫💫💥💥
উত্তরমুছুনকি সুন্দর লিখেছ ।খুব ভালো লাগল ।❤❤❤❤
উত্তরমুছুনকি সুন্দর লিখেছ ।খুব ভালো লাগল ।❤❤❤❤
উত্তরমুছুনখুব সুন্দর। 💐💐
উত্তরমুছুনখুব সুন্দর লাগলো
উত্তরমুছুন