শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

দুই মা। (কলমে-- পারমিতা মন্ডল।)

বিষয় ---শহর থেকে দূরে।
নাম--দুই মা।
কলমে-- পারমিতা মন্ডল।


আকাশ আমায় ডাক দিয়েছে পাখি হয়ে উড়তে ,
বাতাস আমায় ডাক দিয়েছে ফাগুনের সুর ধরতে ।
দিঘির জল বলছে ডেকে" বেলা যে গেল জলকে চল"!
চাঁদ ডেকে  আজ বলছে আমায়" চল জ‍্যোৎস্নায় লুটোপুটি খাই।"

শহর থেকে অনেক দূরে  বলছে  মন" চল  ছুটে যাই ;
 শহর বলছে "কেন যাবি  আমি কি তোর  আপন নয় ?
জন্ম তোকে দেইনি বলে   ভাবলি আমায় বিমাতা ?
যশোদাও তো মা হয়েছিল , ভালোবাসা কি কম ছিল তার?"

শহর ছেড়ে অনেক দূরে জন্মদাত্রী মা  যে কাঁদে ,
তবুও আমি যশোদা মাকে ছেড়ে যাই কেমন করে?
শহর গ্রাম ভেদাভেদ ভুলে চলো গড়ি নতুন দিন
দুজন দুজনের পরিপূরক হবে ,  শোধ হবেনা  কারো ঋন।

৬টি মন্তব্য:

বন্ধ ঘরের জানালা✍️ ডা: অরুণিমা দাস

বন্ধ ঘরের জানালা ✍️ ডা: অরুণিমা দাস ফাইনাল পরীক্ষার শেষে তিন্নি আর ওর ভাই টুবাই এসেছে মামাবাড়িতে। এসে দাদু দিদা মামা মামীদের আদর যত্নে ওরা ...