বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

ক্লান্ত পথিক

    ক্লান্ত পথিক
                 চন্দনা লাহা



আমি তো সেদিন ক্লান্ত পথিক

আমার চেনা রাস্তার মাঝে।

আমি তো সেদিন জড় স্তুপ, ভাঙ্গা বালতি

ঘরে ফিরছি পূর্ণিমার সাঁঝে।।

আমি তো সেদিন ভেঙ্গে যাওয়া ঘর,

রাস্তায় মচকে যাওয়া ডাল।

আমি তো সেদিন লুটিয়ে পড়া পাতা,

আমি নিস্তেজ বিকাল।।

আমি তো সেদিন হরিণ মাংস

আমিতো পাঁঠার বলি।

আমিতো সেদিন লোভের স্বীকার

তাই আমি ক্লান্তির পথ চলি।।

আমি তো সেদিন একা নির্জন

চেনা রাস্তার মাঝে।

কত চেনা মানুষ অচেনা হলো

দেখা দিল অসভ্য ইতর সাজে।।

৩টি মন্তব্য:

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো ✍️ ডা: অরুণিমা দাস অহিংসা পরম ধর্ম হওয়া উচিত। কিন্তু মেনে কি চলা যায় সেকথা? হিরোশিমা দিবসে মনে হয় স্মৃতি ...