শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

# অনু কবিতা :"মোহ" #কলমে ~ পল্লবী



 

যেদিন দেখেছিলাম তারে প্রথম

বাতাসে উড়ছিল তার চুল

মুখে ছিল লাজ রাঙা ভাব

চোখেতে ছিল ফাগুনের আগুন

ভুল! ছিল কি সবই ভুল?!


প্রথম বসন্তের রঙের ছোঁয়ায়

চঞ্চলতার বনে মেলে ছিল ডানা

শত শত যত নীল প্রজাপতি

গেয়েছিল ভ্রমর গুনগুনিয়ে গান

দিয়েছিল মনের দুয়ারে এসে হানা!


সে ছিল মোর হৃদয়াকাশে  

প্রথম রবির কিরণ, প্রেমের বিচ্ছুরণ!

বারিধির সুরের লহরিতে ভেসে

কোন এক সাঁঝের মায়াবী বেলায়

দিয়েছিলাম সঁপে তারে মোর তনু মন!



প্রেমের সেই ভাঙ্গা বৈঠা বেয়ে

যাচ্ছে সে আজ দূর থেকে বহুদূরে

ছেঁড়া পালের নৌকোয় ভেসে

অজানা আলোর পথে, দ্রতলয়ে!!


আজো ভাবি বেদনায় বসে

পারিনি কভু ফেরাতে তাঁকে

শত চেষ্টা করে,আঁধার থেকে আলোয়

উজান থেকে ভাটি গানের দেশে!!  


||সমাপ্ত||

Copyright©️ All rights reserved for Pallabi Barua

 


৩টি মন্তব্য:

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো ✍️ ডা: অরুণিমা দাস অহিংসা পরম ধর্ম হওয়া উচিত। কিন্তু মেনে কি চলা যায় সেকথা? হিরোশিমা দিবসে মনে হয় স্মৃতি ...