শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

মনের পরশ (অনিশা কুমার)


 মনের পরশ

(আনিশা কুমার)

আমি :-

উদাস পাখি ঐ যে ডাকে

পিয়াল শাখার ডালে

চঞ্চল মনে পরশ লাগে

মন, ভাসে সুরের জালে।


যখন পাশে কেউ ছিল না,

ছিল গহীন বন

অচিন পাখির কুহুমিতায়

ভরে যেত মন।


মনের মানুষ মনেই থাকে

কোথায় তারে পাই

তাহার কথা ব্যক্ত করার 

ভাষা আমার নাই। 


শিশির ভেজা স্নিগ্ধ ঘাসে

পাই যে তারে নিত্য।

মনের মিতা কোথায় সে যে 

ব্যথায় ভরে চিত্ত।


তুমি :-

"এইতো হেথায় চাঁদের আলোয়

মগ্ন তোমার ধ্যানে,

জোৎস্না এসে পড়ে যেথায়

দোলা লাগে প্রাণে।"


"মন পবনের নৌকাখানি

ভাসিয়ে দিলেম হাওয়ায় হাওয়ায়

ঠেকবে গিয়ে তোমার দ্বারে

দেখবে তুমি তারে।"

১৫টি মন্তব্য:

  1. বাহ্! দারুণ! ধন্যবাদ। 👍👍👌👌❤❤💯💯

    উত্তরমুছুন
  2. আহা 💝কি অপরূপ সুন্দর দুটি কবিতা 💖

    উত্তরমুছুন
  3. একটু চেষ্টায় ফাটাফাটি ,বেশী করলে কি হবে☺️☺️

    উত্তরমুছুন
  4. অপূর্ব!তোমার লেখনীতে মন পবনের নৌকা প্রিয় মানুষের দ্বারে গিয়েই ঠেকল।

    উত্তরমুছুন
  5. তোমার অপূর্ব লেখনী তোমার দুয়ারেই দাঁড় করিয়ে দিল আমার মন পাঠকের নৌকা খানি।

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...