মনের পরশ
(আনিশা কুমার)
আমি :-
উদাস পাখি ঐ যে ডাকে
পিয়াল শাখার ডালে
চঞ্চল মনে পরশ লাগে
মন, ভাসে সুরের জালে।
যখন পাশে কেউ ছিল না,
ছিল গহীন বন
অচিন পাখির কুহুমিতায়
ভরে যেত মন।
মনের মানুষ মনেই থাকে
কোথায় তারে পাই
তাহার কথা ব্যক্ত করার
ভাষা আমার নাই।
শিশির ভেজা স্নিগ্ধ ঘাসে
পাই যে তারে নিত্য।
মনের মিতা কোথায় সে যে
ব্যথায় ভরে চিত্ত।
তুমি :-
"এইতো হেথায় চাঁদের আলোয়
মগ্ন তোমার ধ্যানে,
জোৎস্না এসে পড়ে যেথায়
দোলা লাগে প্রাণে।"
"মন পবনের নৌকাখানি
ভাসিয়ে দিলেম হাওয়ায় হাওয়ায়
ঠেকবে গিয়ে তোমার দ্বারে
দেখবে তুমি তারে।"

বাহ্! দারুণ! ধন্যবাদ। 👍👍👌👌❤❤💯💯
উত্তরমুছুনএকটু চেষ্টা করলাম।🤗
মুছুনদারুন ।💐💐
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু 😍
মুছুনদারুণ লাগলো বন্ধু
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু 😍
উত্তরমুছুনঅসাধারণ লিখেছ অনিদি
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু 😍
মুছুনআহা 💝কি অপরূপ সুন্দর দুটি কবিতা 💖
উত্তরমুছুনএকটু চেষ্টায় ফাটাফাটি ,বেশী করলে কি হবে☺️☺️
উত্তরমুছুনঅপূর্ব!তোমার লেখনীতে মন পবনের নৌকা প্রিয় মানুষের দ্বারে গিয়েই ঠেকল।
উত্তরমুছুনতোমার অপূর্ব লেখনী তোমার দুয়ারেই দাঁড় করিয়ে দিল আমার মন পাঠকের নৌকা খানি।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅপূর্ব সৃষ্টি 👌
উত্তরমুছুনKhub sundor 👌👌
উত্তরমুছুন