শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

#বিষয়- 'ফুটবল ও মারাদোনা'

#বিষয় - 'ফুটবলের রাজপুত্র'
✍️©সুদেষ্ণা দত্ত

তোমাকে ঘিরেই বিতর্ক
তোমাকে ঘিরেই উন্মাদনা
তোমার তুলনা তুমিই
তুমি- মারাদোনা।
 
বাঙালীর শৈশব,কৈশোর,যৌবন ঘিরে
ফুটবল আর আর্জেন্টিনা
স্বপ্ন দেখিয়েছ তুমি- মারাদোনা।

নীল,সাদা ১০নম্বরে
 স্ট্রাইকার তুমি জানা
মাঠের রাজপুত্র তুমি
তুমিই মারাদোনা।
  
৮৬-র বিশ্বকাপ
পেল আর্জেন্টিনা
নায়কোচিত অধিনায়ক
তুমি মারাদোনা।
 
'হ্যান্ড অফ গড'-ছিল
তোমারই ঘরানা
  বিশ্ব দেখল তোমার জাদু
তুমি মারাদোনা।

না ফেরার দেশে যাওয়ার
কিসের এত তাড়না
কালসীমা ছাড়িয়ে সব মানুষের--তুমি *মারাদোনা*।।
@Copyright reserved for Sudeshna Dutta.

৫টি মন্তব্য:

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো ✍️ ডা: অরুণিমা দাস অহিংসা পরম ধর্ম হওয়া উচিত। কিন্তু মেনে কি চলা যায় সেকথা? হিরোশিমা দিবসে মনে হয় স্মৃতি ...