দিনগুলি কষ্টকর বেদনাবিধুর,
তবুও সে অপেক্ষা বড়োই মধুর ।
বুকে কভু সমুদ্রের উত্তাল গর্জন,
কভু আগ্নেয়গিরির লাভার বর্ষণ ।
তবু দিনগুলি প্রতীক্ষায় হারায় অহর্নিশ,
ধাবমান যেথা মোর হৃদয়ের হদিশ ।
মিশে আছে রক্তের প্রতি কণিকায় যার স্পর্শ,
দূরে সে যে দূরে, বহু আলোকবর্ষ ।
ভৌগোলিক দূরত্বে কি মন বাধা পায়?
দুটি হৃদয় মিলে একটিতে হারায় ।
মন দিবানিশি প্রতীক্ষায়,
তার সন্নিধ্যলাভের আশায়,
আগত এক একটা দিন,
কাটতে নাহি চায় ।
অন্তরে প্রজ্বলিত তার প্রেমের আগুন,
মনে বনে তাই লাগে সদাই ফাগুন,
বিরহের বেলাশেষে পাবো তারে কাছে,
যে আমার প্রেমের কাহিনী হয়ে আছে ।
Copyright©All Rights Reserved
Piyali Chakravorty

খুব সুন্দর। 💐💐💐
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ।
মুছুন