পাঁচ ফুট পাঁচ ইঞ্চির সেই ছেলেটা,
নামলে মাঠে জয় করে মন তার খেলাটা,
আর্জেন্টিনার গর্ব শুধু নয় সে মোটে,
ফুটবলের ভগবান খেতাব তার ললাটে ।
ভগবানের হাতে যেদিন লাগলো বল,
৮৬ সালের বিশ্বকাপটা পেলো দল ।
বাম পায়ের কাজে সেরা ছিল সে যে,
র্যাবোনার জাদুকরী তাকেই সাজে ।
ড্রিবলিং আর ফ্রি - কিকের রাজা ছিল,
প্রতিপক্ষ দলের কাছে সাজা ছিল ।
বিপজ্জনক তার শটে নেট ছিঁড়ে যায়,
যতই মারুক তাকে, তবু গোল দিয়ে দেয় ।
ডিফেন্ডারকে নাচিয়ে দিয়ে বল কেড়ে নেয়,
নেট কাঁপানো ফ্রি-কিক তার দলকে জেতায়।
৯১খেলায় ৩৪ গোলে,
ভক্তদেরকে আনন্দেতে মাতিয়ে তোলে ।
ছেড়ে চলে গেল সে যে তারার দেশে,
তার বিহনে বিশ্ববাসীর দুচোখ ভাসে ।
আসবে হয়তো আবার সে এক নতুন রূপে,
প্রতিপক্ষ পড়বে আবার মৃত্যুকূপে ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

খুব ভালো লিখেছো পিয়ালীদি।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ মামপি ।
মুছুন