# বিষয় - কবিতা
#নাম- 'মানিয়ে চলার ডায়রি'
বলতে গেলে শেষ নেই....
(১)
গয়লার দুধ-
জলের নিক্তিতে হরেক দর
কোনটা চাই বলো।
জলের ছাট থাকবেই...
মানতে ও মানিয়ে চলতে হবেই।
(২)
কাজের মাসির কামাই প্রায়ই
তার উপর মুখরা
মাসিকে রাখতে পারবো না
তা বলা মুশকিল
ইউনিয়ন তাদের পেছনের শক্তি
মানাতে তোমাকে হবেই।
নিজের মধ্যে সাফাই ও সান্ত্বনা
ঘুরে ফিরে আসবে -
" অনেক দিন করছে,
স্বামীটা বেরোজগেরে,
নাহয় থাক।"
(৩)
রান্নায় নুন কম
স্বাদ পানসে বললেই,
গিন্নির ফরমান...
মানাও। নতুবা হাঁড়ি বন্ধ।
মানাতে তোমাকে হবেই।
(৪)
বাড়ি থেকে বেরোতে রোজ দেরি
অফিসে লেটমার্কিংয়ের কোপ
রিক্সা না ধরলে নয়
ওৎ পেতে বসে রিক্সাওয়ালা
বলবে- 'স্পেশাল ভাড়া চাই।'
লেটমার্কিংটা বাঁচুক তো আগে
দ্বিগুণ ভাড়া মেনে নিতে হবে।
(৫)
ভিড় বাসে পা মাড়ালে,
কিস্যু করার নেই,
পা রাখার যে জায়গা নেই,
ইচ্ছে করে কেউ কি মাড়ায়!
মুখ,ভ্রু কুচকে
মানিয়ে নেওয়ার অভ্যাস করো।
(৬)
অফিসের বড় বাবু বড্ড ঘুষখোর, তাকে তোমাকে ম্যানেজ করতে হবে।
ভাবলে কষ্ট হয়...
মনে মনে মেনে নাও
একটু ঘুস সে খেতেই পারে!
এটাই অলিখিত নিয়ম।
কাজ যে ফাইল চাপায় মন খারাপ!
বলেতো - "প্রতিযোগিতায় একে ওকে টপকে ওসব কে করে ম'শায়?"
সুবিধা পেতে-
মানাতে তোমাকে হবেই।
ওদের ওটা উপরি রোজগার ভেবে!
(৭)
এতো মানানোর সেরা মানানটা!
মৃত্যুর সাথে।
একদিন সে আসবেই
মানতে ও মানাতে তোমাকে হবেই।
যত মানাবে
তত নিজেকে মানবে!
এই নিয়ে মানানোর গল্প
টক-ঝাল-মিষ্টি...!
# কলমে - মৃদুল কুমার দাস।
@Copyright reserved for Mridul Kumar Das
*******
বেশ মজা করে পড়লাম😊😊😊
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। অনুপ্রাণিত।💐💐🌻🌻
মুছুনবেশ ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। অনুপ্রাণিত।💐💐🌻🌻
মুছুনদারুণ লাগলো ।
উত্তরমুছুনধন্যবাদ। শুভেচ্ছা। অনুপ্রাণিত হলাম। 💐💐🌻🌻
মুছুন