চক্ষু বুজলেই ভেসে উঠে মনে
সবুজ, শ্যামল সেই সুফলা ভূমি
নদীর কুলকুল ধ্বনি, জেগে উঠা চর
কৃষকের মাথা বোঝায় ফসলের ভার
শিউলির গন্ধ ছড়ানো শীতের সকাল।
যেথায় সারস ও মাছরাঙা ডানা মেলে উড়ে
নদীর শান্ত বুকে,অবিরত কোলাহলে
মন কেমনের বিকেলে নদী তীরে বসে
রাখালিয়া বাজায় বাঁশি আপন সেই সুরে।
শৈশবের প্রথম রবির কিরণে দেখা সেই
শিশিরে ভেজা ধান কিংবা পাট ক্ষেতে
যেখানে খেলতো সুখে চড়ুই আর শালিক
কাদা মাটির গন্ধে ভরা রাঙা সে পথে।
অতীতের দুয়ার মেলে ব্যথিত নয়নে
খুঁজে ফিরি আজো ছোট্ট সেই গাঁও
স্মৃতির ছেঁড়া পাতায় জেগে ওঠে আনমনে।।
Copyright©️All rights reserved
Pallabi Barua
28.11.20

বাহ্, খুব সুন্দর লিখেছো পোলো 😍
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ অনিদি
মুছুনবাহ্! খুব সুন্দর। চমৎকার।👌💫💫💥💥💯
উত্তরমুছুনওনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদাকে
মুছুনঅপূর্ব ।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ
মুছুনখুব সুন্দর
উত্তরমুছুন