শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

মাতৃক্রোড়ে (পিয়ালী চক্রবর্তী)

 




দেখেছি তোমার স্নেহময়ী রূপ,

দেখেছি শতেক বার ।

তোমার বুকে ঠাঁই পেয়ে মা,

মোর শান্তি অপার ।


স্নিগ্ধ শান্ত ছায়াসুনিবিড়,

তোমার আঁচল খানি ।

দেখি যত বার, বাসি তত ভালো,

মাতৃ তোমায় মানি ।


ফুলে ফলে ভরা অঞ্চলখানি,

আদরে যতনে আঁকা,

নির্মল জল, সুশীতল বায়ু,

রাঙামাটি পথ বাঁকা ।


বাউলের গানে ঐক্যের তানে,

মোর হৃদিমাঝে লাগে দোলা,

ঘুরে ঘুরে আসি, তব ক্রোড়ে মাতা,

ও মুখের হাসি যে প্রাণখোলা ।


মরণের পরে আবার যদি মা,

কোনোদিন ফিরে আসি,

জন্মাই যেন তোর কোলে মাগো,

তোকে বড়োই ভালোবাসি ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

1 টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...