শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

কবিতার_দিন_রাত্রি

 


 

ভালো থেকো ঘাসফুল
শিউলি গন্ধরাজ বকুল
কভু আর হবে নাকো
ঘাসের বুকে শুয়ে নেয়া
সেই সুবাসিত ঘ্রান,এলিয়ে চুল!

ভালো থেকো কাঞ্চনা নদী
পাল তোলা তরী হয়ে
ভাসবোনা কভু তবো শান্ত জলে
মনের গহীনে রয়েছে যে
হৃদয়পুরে না আসে ফিরে যদি!

ভালো থেকো উত্তপ্ত দুপুর
ক্লান্ত বিকেল, বিষণ্ণ সন্ধ্যাবেলা
জোৎস্নায় ভেজা পূর্ণিমার রাত
ঘাসের ডগায় জড়ানো শিশির
দূর আকাশে ছড়িয়ে থাকা তারা!

ভালো থেকো শহরের বুকে
সার বেঁধে দাঁড়ানো সকল বৃক্ষরাজি
পত্রপল্লবের ঝরে পড়ার বিরহে
অন্তরাত্মা পুড়ছে অনলে আজি।

সকল ভালোর আমেজ জড়িয়ে
খুব ভালো থেকো!
রাজপথে লুটিয়ে থাকা বিবর্ণ
যতো সুখ! দুহাতে কুড়িয়ে নিয়ে
আগলে রেখো তারে হৃদয়ের গভীরে
ভায়োলিন কিংবা বাঁশির সুর হয়ে
পাতা ঝরার দিনে, ঘুমন্ত শহরে।

সমাপ্ত।।

©Pallabi barua
27/11/20

৪টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...