অতীতের স্মৃতি কখনো সুমধুর,
কখনো কখনো তা বেদনাবিধুর ।
কারো অকাল মৃত্যু, কারো অপূর্ণ প্রেম,
এই নিয়ে গড়া থাকে হৃদয়ের ফ্রেম ।
কখনো পরীক্ষায় ব্যর্থতা জোটে,
কখনো সফলতায় আশার আলো ফোটে ।
কখনো মায়ের কোলে,
ছোটো শিশুর হাসে,
কখনো বৃদ্ধাশ্রমে মা
চোখের জলে ভাসে ।
কখনো মনে পড়ে সেই ছোটোবেলা,
নির্মল আনন্দ মেখে হাসি আর খেলা ।
কখনো প্রিয় বন্ধু পিঠে মারে ছুরি,
দোষারোপ করে সে কেবল ভুরি ভুরি ।
মিশে আছে ভালো আর মন্দ,
জীবনের প্রতিটি মুহূর্তেই দ্বন্দ্ব,
তবু মোরা নতুন দিনে নতুন ভাবে লড়ি,
নিত্য নতুন ভাবে স্মৃতি বপন করি ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty

Asadharon
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ।
মুছুনঅপূর্ব
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনখুব সুন্দর লিখেছিস।💢💢💫💫💥💥
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুনBah darun likhechis
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ।
মুছুনবাহ্, সুন্দর 👌❤️
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ ।
মুছুন