শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

মায়ের শোভা(পিয়ালী চক্রবর্তী)




যেথা বাউলের একতারাটা

তোলে মেঠো সুর, 

সবুজে সবুজে ভরা মাঠ,

চোখ যায় যতদূর ।


যেথা রাঙা মাটির পথের পরে,

আনন্দবারিধারা ঝরে,

মনকেমনের মিষ্টি হাওয়ায়,

করুণ সুরের ছন্দ জাগায় ।


যেথা পৌষ মাসের হিম বাতাসে,

খেজুর রসের ঘ্রাণ,

রাঙা মাটির পথে পথে,

ভরায় মন প্রাণ ।


যেথা শস্য শ্যামলা ধরণী,

আকাশ নির্মল,

যেথা শাখে শাখে মিষ্টি সুরে,

ডাকে পাখির দল ।


গ্রামবাংলার ছায়াভরা, 

শান্ত নদীর কুল,

গাছে গাছে দোলে সেথা,

হরেক রকম ফুল ।


যেথা সতেজ, সজীব, লাবণ্যময়,

প্রকৃতির রূপের ছটা,

কাটাতে চাই আমিও সেথা,

নির্মল দিন কটা ।

Copyright © All Rights Reserved

Piyali Chakravorty

২টি মন্তব্য:

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...