বারুইপুরের কাছেই বর্ধিষ্ণু ভট্টাচার্য বাড়ি । জমি - জমা, সম্পত্তি - প্রতিপত্তি কি নেই তাদের । বড়কর্তা, বিপত্নীক অমরীন্দ্রনাথ বাবু গত পরশু থেকে শয্যাশায়ী । আজ সন্ধ্যায় ইহজগতের মায়া কাটিয়ে চলে গেলেন । রেখে গেলেন দুই পুত্রসন্তান ও তাদের পরিবার এবং সাথে প্রচুর অর্থ - সম্পদ ।
ওনার শ্রাদ্ধশান্তির পরে দুই ভাই একদিন আলোচনায় বসলো । অনেক দিন থেকেই বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করে ছিল তারা । আজকে সেই সুবর্ণ সুযোগ তাদের হাতের মুঠোয় । তলে তলে এক প্রোমোটারের সাথে দুই ভাই আগেই কথা বলে রেখেছিলো । ওদের বিশাল জমি ও বাড়ি সেই প্রোমোটারের হাতে তুলে দিয়ে তারা নিজেরা নিজেদের মতো কলকাতায় বহুতল আবাসনে ফ্ল্যাট কিনে থাকবে সেই প্ল্যান ।
মাসখানেকের মধ্যেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো । দুই ভাই আগে থেকেই ফ্ল্যাট বুক করে রেখেছিল । সেখানে তারা নিজের নিজের পরিবার সাথে নিয়ে স্থানান্তরিত হলো ।
দুই ভাইএর দুই মেয়ে । বড়ো ভাই দীনেন্দ্রনাথের মেয়ের নাম দিশা । আর ছোটভাই নৃপ্রেন্দ্রনাথের মেয়ের নাম নিশা । দুই বোন পিঠোপিঠি । দুজনের মধ্যে যাকে বলে হরিহর আত্মার সম্পর্ক । কেউ কাউকে ছেড়ে একটা কাঁচা আমের টুকরো পর্যন্ত খায় না । ছোটো থেকে একসাথে বড়ো হয়েছে । একসাথে খাওয়া, শোওয়া, ওঠা, বসা, পড়া, খেলা এমনকি অসুস্থও হতো তারা একসাথেই ।
বাবা ও কাকা আলাদা আলাদা ফ্ল্যাটে গিয়ে উঠতে দুই বোনের যেনো নাভিশ্বাস ওঠার অবস্থা । বাচ্চাদুটো সারাদিন মনমরা হয়ে থাকাতো । না ঠিক করে খাওয়া, না ঘুম, না পড়াশুনায় মন, এমনকি আজকাল স্কুলেও যেতে চায় না তারা । সারাদিন ওদের মায়েরা ব্যতিব্যস্ত হয়ে থাকে ওদের নিয়ে ।
ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ফুলের মতো দুটো প্রাণ । শয্যা নেয় দিশা । ওদিকে নিশার অবস্থাও তথৈবচ । ওদের মা বাবারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না কেনো ওদের এই অবস্থা । বিলাসবহুল আবাসনে পার্ক, বাচ্চাদের খেলার সামগ্রী কোনো কিছুরই অভাব নেই । তবুও তারা আজকাল কারুর সাথে কথাই বলতে চায়না, মিশতেই চায় না ।
নিশা করার সাথে কোনো কথা বলেনা । চুপ হয়ে গেছে চঞ্চল মেয়েটা ।
ওদিকে ধুম জ্বর দিশার । ডাক্তার এলেন দেখতে । অভিজ্ঞ ডাক্তারের চোখে ধরা পড়লো অসুস্থতার আসল কারণ । মনকষ্টে ভুগে, অনাহারে ইমিউনিটি ব্যাপকভাবে ভেঙে পড়েছে আট বছর বয়সী মেয়েটার । তাই এই জ্বর । ডাক্তারবাবু দিশার বাবা - মায়ের কাছ থেকে জানতে চাইলেন দিশার মনকষ্টের কারণ । কথায় কথায় বেরিয়ে এলো আসল সত্য । সহোদরার মতো প্রিয় বোনের থেকে বিচ্ছেদের কারণেই ছোট বাচ্চাটির এই মনের অসুখ ।
সব শুনে ডাক্তারবাবু নিদান দিলেন, "যদি বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় আবার ফিরে পেতে চান তবে ওর বোনের সান্নিধ্য ওর জন্য খুব জরুরী । আপনারা শত ওষুধ - পথ্য করেও ওকে ঠিক করতে পারবেন না যদি না ওর বোনকে ওর কাছে এনে দেন । "
ডাক্তারের কথায় দুই ভাই ও তাদের বউদের টনক নড়লো । তারা ঠিক করলো একসাথে একটা বড়ো ফ্ল্যাটে যৌথ পরিবার হিসেবেই থাকবে । সত্যিকথা বলতে তাদের কারুরই এমন অণু পরিবারে থাকার অভ্যাস নেই । সবারই কম বেশি কষ্ট হচ্ছিল ।
বাচ্চারা তাদের সঠিক দিশা দেখালো । পারিবারিক মিলনের পরে ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেল তারা ।
এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি, মানসিক সুস্থতাই শারীরিক সুস্থতার চাবিকাঠি ।
Copyright © All Rights Reserved
Piyali Chakravorty
ছবি সৌজন্যে : গুগল

দারুন। মানসিক অবসাদের ফলে মানুষ অসুস্থ হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ। ভালো লাগলো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ।
মুছুনKhub bhalo laglo excellent e rokom golpo kokhono porini
মুছুনঅনেক ধন্যবাদ আপনাকে ।
মুছুনঠিক বলেছিস। খুব সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌💫💫💥💥💯💯
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুনখুব সুন্দর লাগল। ধন্যবাদ। 👌👌💥💥💫💫💯💯
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা🙏
মুছুনখুব সুন্দর লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনখুব সুন্দর লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনখুব সুন্দর লিখেছো বন্ধু। 👌👌👌👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনKhub bhalo laglo excellent e rokom golpo kokhono porini
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনঅনেক ধন্যবাদ । কিন্তু আমার নামে এর অ্যাকাউন্ট বানিয়েছেন কেন? কে আপনি?
মুছুনখুব ভাল হয়েছে বন্ধু।মনের কষ্টের তল পাওয়া ভার।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনপারিবারিক গল্প মিষ্টি গন্ধে ভরা। 🦋🦋
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনSundor lglo didi....tomar lekhoni nia Kichu bolar nei...sob e khub sundor hoi ....
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বনু ।
মুছুনঅনেক ধন্যবাদ বনু ।
মুছুনবাহ্, সুন্দর গল্প 👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু ।
মুছুনOnek valo bdy ❤🙏🏻
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ 🤗❤️
মুছুনঅসাধারণ লাগলো দিদি... দারুন...👌👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বনু🤗🍫
মুছুনKhub bhalo laglo golpo ta......sotti Mon bhalo na thakle sorir kharap hoye badhdho
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বন্ধু❤️🤗🍫
মুছুনখুব সুন্দর এক গল্প পড়লাম।
উত্তরমুছুন🖤🖤
অসাধারণ 👌👌👌👌💐💐💐💐🤗🤗🤗🤗🤗
উত্তরমুছুনখুব সুন্দর লিখেছেন।
উত্তরমুছুন